০১:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন, আরও পদক্ষেপের ইঙ্গিত সিন্ধু পানি চুক্তি: ছয় দশক পর বদলে যাওয়া বাস্তবতায় নতুন হিসাবের সময় ভাঁজযোগ্য আইফোনের উৎপাদন দিনে মাত্র কয়েকশ, বাজারে সরবরাহ নিয়ে শঙ্কা ট্রাম্পের নতুন দাবি: ইউক্রেনকে দেওয়া শত শত বিলিয়ন ডলার ইউরোপের কাছ থেকে ফেরত চান রাশিয়ার নাশকতায় ইউরোপে বাড়ছে সংঘাতের ঝুঁকি, চাপে ন্যাটো ছয় মাসের যুদ্ধে আরও আত্মবিশ্বাসী ইরান, বাড়তে পারে সংঘাত পেন্টাগনে ফাঁস ঠেকাতে ৫০ কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা, ইরান যুদ্ধের তথ্য ঘিরে নজিরবিহীন তদন্ত

ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সৌজন্যে প্রয়াস, রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস প্রদান

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস, রাজশাহী ও প্রয়াস, সিলেট শাখায় ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সৌজন্যে দুটি স্কুল বাস হস্তান্তর করা হয়েছে। ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বাস দুটি হস্তান্তর করেন। এ সময় ট্রাস্ট ব্যাংক-এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।ট্রাস্ট ব্যাংক পিএলসি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছে।

জনপ্রিয় সংবাদ

সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সৌজন্যে প্রয়াস, রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস প্রদান

০৯:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫