০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা: মামলা দায়ের, নিরাপত্তা জোরদারে প্রশাসনের তৎপরতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিজ্ঞান ল্যাবরেটরি মোড়ে সংঘটিত এই ঘটনার পর নিউ মার্কেট থানায় মামলাটি করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জানুয়ারি রাতে আনুষ্ঠানিকভাবে মামলাটি দায়ের করা হয়েছে।

ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি শিক্ষা উপদেষ্টা ও সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্র সচিবের কাছে একটি লিখিত আবেদনও পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের  তৎপরতা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ জানুয়ারি বিকেলে প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান ল্যাবরেটরি এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের দিকে যাওয়ার পথে বাধার মুখে পড়ে। পরিস্থিতির খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও পরিবহন ব্যবস্থাপক ঘটনাস্থলে পৌঁছে বাসটি নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। তবে ওই সময় অবরোধকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে একাধিক শিক্ষার্থী আহত হন।

এই ঘটনার প্রতিবাদে ১৫ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট, লেদার ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক, জ্যেষ্ঠ শিক্ষকরা, সহকারী প্রক্টররা, ডাকসু নেতৃবৃন্দ এবং জহুরুল হক হল শাখার নেতারা। তারা শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নতুন কর্মসূচির ঘোষণা, সায়েন্সল্যাব-টেকনিক্যাল মোড়...

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসক এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা: মামলা দায়ের, নিরাপত্তা জোরদারে প্রশাসনের তৎপরতা

১২:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬