০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

তিন দফা দাবি বাস্তবায়নে ‘কমপ্লিট শাটডাউন’ বিদ্যালয়ে তালাবন্ধ রাখার ঘোষণা

প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারাদেশে বিদ্যালয় তালাবদ্ধ রাখা এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আরও জোরদার হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শোকজ ও শাস্তির হুঁশিয়ারি উপেক্ষা করে তিন দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। বুধবার রাতের একটি যৌথ ভার্চুয়াল বৈঠক শেষে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এবং ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই সিদ্ধান্ত জানায়।

কর্মসূচি অব্যাহত থাকবে

প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলো জানায়, অর্থ মন্ত্রণালয় ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে বেতন–স্কেল সংস্কারের আশ্বাস দিলেও ২২ দিন পার হয়ে গেলেও কোনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না। এ কারণে পরীক্ষা বর্জন এবং বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি সারাদেশে লাগাতার চলমান।

শোকজ নোটিশে উদ্বেগ
বৈঠকে আরও বলা হয়, ২০২৩ ও ২০২৫ ব্যাচসহ আন্দোলনে যুক্ত সহকারী শিক্ষকদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ পাঠানো একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।
সংগঠনগুলোর দাবি, তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বন্ধ হবে না।

শিক্ষকদের তিন দফা দাবি
১. অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের ঘোষণার ভিত্তিতে আপাতত সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

তিন দফা দাবি বাস্তবায়নে ‘কমপ্লিট শাটডাউন’ বিদ্যালয়ে তালাবন্ধ রাখার ঘোষণা

১১:২০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫