০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি, ধস, তিস্তায় জলস্ফীতি

  • Sarakhon Report
  • ০৮:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • 142

প্রবল বৃষ্টির ফলে তিস্তায় জল অনেকটা বেড়ে গেছে। অনেক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা ও সমতলের দিকে সমানে বৃষ্টি হচ্ছে৷ অনেক জায়গায় ধস নেমেছে৷ তিস্তায় জল বেড়েছে৷

শুক্রবারও দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে৷ আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হয়েই চলেছে৷ সিকিমেও বৃষ্টি হচ্ছে৷

এর ফলে তিস্তায় জল অনেকটাই বেড়ে গেছে৷ তিস্তার পাশে যারা থাকেন তাদের সতর্ক করে দেয়া হয়েছে৷ তিস্তার চেহারা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে৷

তিস্তার জল বেড়ে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে উঠেছে৷ তিস্তাবাজার, সেবক, বাসুডুবা, গজলডোবাতে সতর্কতা জারি করা হয়েছে৷

তিস্তায় জল বাড়ার ফলে বাংলাদেশেও তিস্তা দিয়ে অতিরিক্ত জল যাবে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন৷

অনেক জায়গায় ধস

বৃহস্পতিবার থেকেই দার্জিলিংয়ে একাধিক জায়গায় ধস নামে৷ শুক্রবার আরো কয়েকটি জায়গায় ধস নামে৷ মিরিক, ঘুম, সুকিয়া পোখরি রোডে একাধিক জায়গায় ধস নেমেছে৷ লোয়ার সিটং, দুধিয়া, পানিঘাটা, রোডও ধসের কবলে পড়েছে৷

দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় ধস নেমেছে।

কালিম্পংয়ে সিংথাম-রংপো রোডে পাথর এসে পড়ে রাস্তা বন্ধ করে দিয়েছে৷ মেল্লি বাজারের কাছেও ধস নেমেছে৷ ১০ নম্বর জাতীয় সড়ক গত মঙ্গলবার খুলেছিল৷ সেখানেও আবার ধস নামলো৷ ফলে সেখানে অনেক জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে৷

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, গরুবাথান ও কালিম্পং ১ নম্বর ব্লকে ধস নামতে পারে৷ লাভা ও লোলেগাঁও ধসের কবলে পড়তে পারে৷

ডিডাব্লিউ ডটকম

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি, ধস, তিস্তায় জলস্ফীতি

০৮:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪