০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সঠিক পরিচর্যায় মাদকাসক্তি থেকে মুক্তি সম্ভব

মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদি রোগ। সঠিক চিকিৎসা, নিয়মিত থেরাপি ও নিবিড় সেবার মাধ্যমে এ রোগ থেকে কার্যকরভাবে মুক্তি পাওয়া সম্ভব বলে জানিয়েছেন ইকবাল মাসুদ। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাতীয় মাদকবিরোধী কমিটির সদস্য এবং ঢাকা আহছানিয়া মিশন-এর স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক।

রাজধানীর শ্যামলীতে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সম্মেলনকক্ষে সোমবার আয়োজিত এক পারিবারিক সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে আহছানিয়া মিশন নারী মাদক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র।

মাদকাসক্তি ও চিকিৎসার বাস্তবতা
ইকবাল মাসুদ বলেন, মাদকাসক্তি বিশ্বজুড়ে একটি বড় সামাজিক সমস্যা হলেও নির্দিষ্ট সময়ের জন্য প্রমাণভিত্তিক চিকিৎসা ও সঠিক নির্দেশনা মেনে চললে সুস্থ হয়ে ওঠা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, চিকিৎসা শেষ হওয়ার পরও নিয়মিত পরবর্তী পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে রোগীর দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা যায়।

পরিবারের ভূমিকা ও মানসিক সহায়তা
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট-এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. আনিকা বাসারাত। তিনি বলেন, বকাঝকা বা রাগ দেখিয়ে কাউকে মাদকাসক্তি থেকে ফেরানো যায় না। পরিবারকে ধৈর্যশীল ও সহনশীল থাকার আহ্বান জানান তিনি।

ডা. আনিকা বাসারাত আরও বলেন, ভালোবাসা, যত্ন ও সহমর্মিতা একজন মানুষকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকাসক্ত ব্যক্তিদের অপরাধী হিসেবে নয়, বরং সহানুভূতি ও যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সভা পরিচালনা ও অন্যান্য বক্তব্য
এই পারিবারিক সভা পরিচালনা করেন আহছানিয়া মিশন নারী মাদক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর সুমাইয়া তিথি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলি, সেন্টার ম্যানেজার লায়লা ইয়াসমিন এবং কেস ম্যানেজার রোজিনা খাতুন।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সঠিক পরিচর্যায় মাদকাসক্তি থেকে মুক্তি সম্ভব

০৭:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬