০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

দোল পূর্ণিমায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য বন্ধ, একদিনে রাজস্ব ক্ষতি ১৮ কোটি টাকা

ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির কারণে মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত ছিল। ফলে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকে।

পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক

বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। বন্দরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাত্রী পারাপারে কোনো বিঘ্ন ঘটেনি।

দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি  বন্ধ

বুধবার থেকে পুনরায় বাণিজ্য শুরু

বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান, ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে বন্দর ও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিল।

তিনি আরও জানান, বুধবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

একদিনে রাজস্ব ক্ষতি ১৮ কোটি টাকা

বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মনিরুব রহমান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় একদিনে সরকারের প্রায় ১৮ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রবেশদ্বার হওয়ায় এখানে একদিন কার্যক্রম বন্ধ থাকলেই রাজস্ব ও সরবরাহ শৃঙ্খলে প্রভাব পড়ে।

বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

দোল পূর্ণিমায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য বন্ধ, একদিনে রাজস্ব ক্ষতি ১৮ কোটি টাকা

০৭:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬