০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবির সদস্য আহত

  • Sarakhon Report
  • ০৬:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • 148

জাফর আলম 

কক্সবাজার টেকনাফের নাফ নদের রহমানের খাল নামক স্থানে বিজিবির ওপর গুলি চালিয়েছে সশস্ত্র চোরাকারবারিরা। এতে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। মঙ্গলবার (৪ জুন) আনুমানিক রাত ১০টায় নাফ নদে নিয়মিত চোরাচালান প্রতিরোধে করা টহলের সময় ঘটনাটি ঘটে।

আজ  বিকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বিজিবির এই কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ১০টায় নাফ নদে বাংলাদেশের জলসীমায় টহল দেওয়া সময় একটি নৌকার মুখোমুখি হন বিজিবি সদস্যরা। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে বিজিবির টহল দল পাল্টা গুলি বর্ষণ করে। এ সময় সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন।তিনি জানান, একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে মিয়ানমার সীমান্তের দিকে চলে যায়। আহত দুই বিজিবি সদস্য রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন আছেন।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবির সদস্য আহত

০৬:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪