০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

নিহত হবার সময় খামেনি নাস্তা করছিলেন, ইসরাইল হ্যাক করেছিলো তেহরানের সব ট্রাফিক ক্যামেরা

তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল—ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন।

ইরানের রাজধানী তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা হ্যাক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রস্তুতি নেয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা—এমন তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই নজরদারি ব্যবস্থা দীর্ঘদিন ধরে চালু ছিল এবং তা হত্যাকাণ্ডের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। ওই হামলায় নিহত হন খামেনি এবং দেশটির আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

Report: Israel hacked Tehran traffic cameras to track Khamenei ahead of  assassination | The Times of Israel

তেহরানের ক্যামেরা দীর্ঘদিন ধরে হ্যাক করা ছিল

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ট্রাফিক ক্যামেরাগুলো কয়েক বছর ধরে হ্যাক করা অবস্থায় ছিল। এসব ক্যামেরার ভিডিও ফিড এনক্রিপ্ট করে ইসরায়েলে পাঠানো হতো। এর মাধ্যমে গোয়েন্দা বিশ্লেষকেরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারতেন।

খামেনির বাসভবনের আশপাশের একটি সড়কে স্থাপিত একটি ক্যামেরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। ওই ক্যামেরা থেকে পাওয়া ফুটেজের মাধ্যমে নিরাপত্তারক্ষীদের গাড়ি চলাচল ও দৈনন্দিন কার্যক্রম বিশ্লেষণ করা হতো। এসব তথ্য ব্যবহার করে কর্মকর্তাদের এবং তাদের নিরাপত্তা টিমের চলাফেরার একটি নির্দিষ্ট ধরণ বা ‘প্যাটার্ন অব লাইফ’ তৈরি করা হয়।

Israel hacked Iran to locate, kill Ali Khamenei | The Jerusalem Post

মোবাইল নেটওয়ার্কেও বিঘ্ন ঘটানো হয়েছিল

প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় সম্ভাব্য সতর্কবার্তা বন্ধ রাখতে খামেনির কম্পাউন্ডের আশপাশের মোবাইল ফোন টাওয়ারের কিছু অংশেও ইসরায়েল বিঘ্ন ঘটায়। এর ফলে সেখানে যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে অকার্যকর হয়ে পড়ে।

মাসের পর মাস ধরে পরিকল্পনা

এই হামলার পরিকল্পনা কয়েক মাস ধরে তৈরি করা হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হামলার সময়সূচি নির্ধারণে পরিবর্তন আনা হয়, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয় যে শনিবার সকালে খামেনি তার তেহরানের কম্পাউন্ডে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানে যুক্তরাষ্ট্রের একটি মানবসূত্রও ছিল, যে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করে।

Iran-US war: Inside the high-tech plan to kill Ayatollah Ali Khamenei

হামলার সময় খামেনি নাশতা করছিলেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফক্স নিউজকে বলেন, হামলার সময় খামেনি তার ঘনিষ্ঠ সহকারীদের সঙ্গে নাশতা করছিলেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তারা মনে করেছিলেন দিনের আলোয় অবস্থান করায় তারা নিরাপদ।

হামলার সময় কী করছিলেন খামেনি, জানাল ইরানের রাষ্ট্রীয় টিভি

অভিযানের নাম ছিল ‘অপারেশন এপিক ফিউরি’

ট্রাম্প জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ নামে এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে দেওয়া। তবে তেহরান এই হামলাকে সম্পূর্ণ উসকানিহীন বলে দাবি করেছে।

ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সমঝোতায় না পৌঁছালে কঠিন পরিণতি বরণ করতে হবে ইরানকে: ট্রাম্প

ইসরায়েলের অতীত হত্যাকাণ্ডের অভিযোগ

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক বছরে বিদেশের মাটিতে শত শত মানুষকে হত্যার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। এসব হত্যাকাণ্ডের লক্ষ্যবস্তু ছিলেন বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নেতা, পারমাণবিক বিজ্ঞানী, রাসায়নিক প্রকৌশলী এবং অনেক ক্ষেত্রে নিরীহ সাধারণ মানুষও।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

নিহত হবার সময় খামেনি নাস্তা করছিলেন, ইসরাইল হ্যাক করেছিলো তেহরানের সব ট্রাফিক ক্যামেরা

১১:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬