০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

পণ্যবাহী জাহাজ মিলছে না, মালবাহী খরচ ৪০ শতাংশ বাড়ল — হরমুজ সংকটে বাংলাদেশের বাণিজ্য পঙ্গু

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধের জেরে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য এখন সংকটে। কন্টেইনার ঘাটতি ও মালবাহী চার্জ ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। ট্রান্সশিপমেন্ট হাবে আটকে রয়েছে কাঁচামাল, আর রপ্তানি চালানও সময়মতো পাঠানো যাচ্ছে না।

এলপিজি ও পেট্রো-রাসায়নিকে তীব্র সংকট

শিপিং এজেন্ট কোম্পানি সিওয়েভ মেরিন সার্ভিসের সিইও শেখ সামিউল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের রুটে জাহাজ পাওয়াই এখন দায়। এলপিজি ও এলএনজি আনার জন্য জাহাজ ভাড়া এতটাই বেড়ে গেছে যে অনেক আমদানিকারক প্রায় অচল হয়ে পড়েছেন। আমেরিকা থেকে আনতে হলে আরও বেশি দূরত্ব পাড়ি দিতে হয় বলে খরচ আরও বেশি।

পচনশীল পণ্য রপ্তানিকারকরা মার খাচ্ছেন সবচেয়ে বেশি

চট্টগ্রামভিত্তিক রাসায়নিক রপ্তানিকারক স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান জানান, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় রপ্তানির জন্য প্রয়োজনীয় জাহাজই পাওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে যেসব খাদ্য পণ্য রপ্তানির কথা ছিল, সেগুলো ডিপোতে ফেরত এসেছে। শিপিং লাইনগুলো গড়ে ২০ শতাংশ অতিরিক্ত বাংকার সারচার্জ আরোপ করেছে।

চট্টগ্রাম বন্দরে নতুন চাপ

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক শাহেদ সরওয়ার জানান, জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে প্রধান শিপিং লাইনগুলো বাংকারিং অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বা জ্বালানি সারচার্জ যোগ করছে, যা বাংলাদেশি আমদানি-রপ্তানিকারকদের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

পণ্যবাহী জাহাজ মিলছে না, মালবাহী খরচ ৪০ শতাংশ বাড়ল — হরমুজ সংকটে বাংলাদেশের বাণিজ্য পঙ্গু

০৬:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬