০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী, হুমায়ুন কবির পেলেন নতুন দায়িত্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার প্রথম বড় রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। আগের দায়িত্বে বহাল থাকছেন শামা ওবায়েদ ইসলাম।

বঙ্গভবনে শপথ

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা

মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।

প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন হুমায়ুন কবির ও শামীম কায়সার | ইনসাফ

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি। সংশ্লিষ্টদের ধারণা, এসব অভিজ্ঞতার কারণেই তাকে এবার সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন দপ্তর বণ্টনের পরও তিনি একই পদে বহাল রয়েছেন।

ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির—দুই প্রতিমন্ত্রী এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকায় কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, একটি মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে অসুবিধা নেই।

মন্ত্রিসভায় বড় রদবদল

শুক্রবার মন্ত্রিসভার প্রথম বড় রদবদলে চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন চার পূর্ণমন্ত্রী হলেন আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী, হুমায়ুন কবির পেলেন নতুন দায়িত্ব

১২:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬