০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে শাহবাজ শরীফ

  • Sarakhon Report
  • ০৬:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • 219

সারাক্ষণ ডেস্ক

পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ এর ( পি এম এল-এন ) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ।

পার্লামেন্টে মিঃ শাহবাজ তার পক্ষে ২০১ জন পার্লামেন্ট মেম্বারের সমর্থন পান।

তার প্রতিপক্ষ ওমর আইয়ুব খান পান ৯২ জন পার্লামেন্ট মেম্বারের সমর্থন ।এর ফলে জাতীয় পরিষদের স্পীকার আয়াজ সাদীক শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে।

শাহবাজের এই বিজয় টা অনেকটা নির্ধারিত ছিলো।কারণ তার নিজের দল ছাড়াও আরো ৭ টি দলঃ পাকিস্তান পিপলস পার্টি ,মুত্তাহিদা, কওমী মুভমেন্ট পাকিস্তান, পাকিস্তান মুসলিম লীগ (কিউ) ,বেলুচিয়েস্থান আওয়ামী পার্টি ,পাকিস্তান মুসলিম লীগ জিয়া , ইস্তেকাম-ই-পাকিস্তান পার্টি ও ন্যাশনাল পার্টি তাকে সমর্থন করেন।

প্রধানমন্ত্রী হওয়ার পর পর ই দলীয় নেতৃত্ববৃন্দ পরিবেষ্ঠীত শাহবাজ তার দলের মূল নেতা বড় ভাই নেওয়াজ শরীফকে ধন্যবাদ জানান ।

রাজনৈতিক টালমাটাল দেশ পাকিস্তানে মিঃ শাহবাজ শরীফ দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।এই দেশটির রাজনৈতিক টালমাটালের অনেক ভয়াবহ ইতিহাস রয়েছে ।

নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্থান্তর না করে গণহত্যার পথ বেছে নিয়েছিলো এই দেশটি ১৯৭১ সালে।  যার ফলে শুধু দেশটি ভেঙে যায়নি একটি বড় মাপের গণহত্যাও হয়। এর পরেও বিচার বিভাগীয় হত্যা কান্ডের মাধ্যমে জীবনের অবসান ঘটে ,পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর । তার কন্যা পাকিস্তানের দুইবারের প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোকেও গনতন্ত্রের জন্য জীবন দিতে হয়।

সে দেশেই দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন মিঃশাহবাজ শরীফ। বাস্তবে তিনিও প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন অনেকটা পার্লামেন্টারি-কুদেতার এর ভেতর দিয়ে ইমরান খান কে ক্ষমতা থেকে অপসারণ করে।

এবার ও তার এই প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত পৌছাতে একদিকে যেমন ইমরান খানকে জেলে রাখতে হয়েছে অন্যদিকে তাকে আসতে হয়েছে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের ভেতর দিয়ে।

উল্লেখ্য, পাকিস্তানের কোন প্রধানমন্ত্রীই এ পর্যন্ত তার মেয়াদ পূ‍র্ণ করতে পারেননি।

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে শাহবাজ শরীফ

০৬:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪