১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১৩১)

এক পায়ে ঘাস বাঁধা হতো আর এক পা খালি থাকত এবং প্যারেডের সময় বলতো ‘ঘাস পাও খালি পাও…..

পায়োনিয়ার ফোর্স

ঢাকার পায়োনিয়ার ফোর্সের কথা খুব একটা শুনিনি। তথ্যও পাইনি। যতটুকু জানা গেছে, ১৯৪৪ সালে নেতাজী সুভাষচন্দ্র বসু আসামের পর ইম্ফলে পৌঁছে গেছেন। তখন “বাঙালিদের নিয়ে রাস্তাঘাট বানাবার ও গাছপালা কাটার জন্য সেনাবাহিনিতে ডাকা হলো। অভাবও দুর্ভিক্ষের তাড়নায় গরিব বাঙালিরা দলে দলে সেনাবাহিনিতে ভর্তি হলো।

নাম দেয়া হলো ‘পাইয়োনিয়ার ফোর্স’ এবং হেডকোয়ার্টার ছিল শাহবাগে নবাবদের বাগানবাড়ি। বর্তমানে এইখানে ‘আর্ট কলেজ’। শাহবাগের রাস্তায় পায়োনিয়ার ফোর্সের প্যারেড হতো। তাদের এক পায়ে ঘাস বাঁধা হতো আর এক পা খালি থাকত এবং প্যারেডের সময় বলতো ‘ঘাস পাও খালি পাও’। আমরা দর্শকবৃন্দ তাদের প্যারেডের কায়দাকানুন দেখে খুবই আনন্দ উপভোগ করতাম।”

পায়োনিয়ার ফোর্স

প্যারাডাইজ টকিজ

ঢাকার প্রাচীন একটি সিনেমা হল। অন্তর্জাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১৯৩৮ সালে সাত রওজায় স্থাপিত হয় প্যারাডাইজ টকিজ। প্রতিষ্ঠা করে ফয়েজউদ্দিন নামে এক ব্যবসায়ী। পরে এর নাম পাল্টে রাখা হয় প্যারাডাইজ সিনেমা। পরে আবারও নাম রাখা হয় নিউ প্যারাডাইজ। এখন এটি লুপ্ত।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১৩০)

জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১৩১)

০৯:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫