০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩)

হৈরব ও ভৈরব

দলছুট তাতানো হাওয়া হৈরবের চারপাশে ঘুরপাক খায় কয়েকটা মড়মড়ে বৌনার পাতা খর্থর করে বাজনা তোলে।

ভৈরবের হাতের শানানো দায়ের চেয়েও ধারালো আর ঝকঝকে রোদ্দুর।

কি ঝাঁঝ, কি ধার, একেবারে বালিশান দেওয়া; এক-আধ চিলতে গাছগাছালির যে ছায়া, তা-ও একেবারে খোলায় ভাজা, ফোস্কা পড়া। চোখে ঘোর লাগে হৈরবের।

ভৈরব মুখ শক্ত ক’রে আছে; বড় বিশ্রী লাগে। চোয়ালের হাড় ঠেলে বেরিয়েছে, এখন তার মুখ চারকোনা; বেড়া দেওয়া জমি, দখল নিয়েছে এইমাত্র। বেড়া তুলে দিয়েছে, তুমি একটু ঘুরে যাও, পা রাখতে পারবে না, হওনা নবাব, লাট-বেলাটের নাতি, তফাৎ যাও-

‘বাজো মৃদঙ্গ, বাজো’ হৈরবের মনে একটা ভ্রাম্যমাণলহরী পালকের মতো ভেসে বেড়ায়, ‘মৃদঙ্গ তুমি মৃদঙ্গ তুমি মৃদঙ্গ তুমি বাজো, তুমি বাজো, তুমি বাজো তুমি মৃদঙ্গ তুমি বাজো, আরো বাজো-‘

‘ইশ, ব্যাক জ্বলতাছে, ধূপখান কি-‘

নিজের সঙ্গে কথা বলে হৈরব, ‘ইশ! দিকদারি করো, হালার পো হালা দিকদারি করো!

‘তা তা থৈ, তাতা থৈ, বহুৎ দেখছি তোমারে, তোমারে বাজামু!

‘তা তা ধিন, তা তা ধিন, কি বুঝলা?

‘তা, কি বুঝলা?

‘তা, ত্রেকেটে-ধা?

‘ত্রেকেটে-ধা ত্রেকেটে-ধা ত্রেকেটে-ধা, হাঃ!

‘হাঃ!’

একফাঁকে দয়া এসে দাঁড়ায়। কোঁচড়ভরা শিমুল ফুল হৈরবের গায়ে ঢেলে দিয়ে বলে, ‘লও, তোমার সোহাগের মণিমালায় পাঠায়া দিছে-‘

‘মনিমালা ?’

‘হহ মনিমালা, ঐতো সাইজা-গুইজা খারায়া খারায়া ক্যামনে তোমারে দেখতাছে দয়া পশ্চিমের শিমুলগাছের দিকে আঙুল তুলে দেখায়। হৈরবের মণিমালা।

‘কি কইলো?’

‘কইলো তোর দাদারে গিয়া ক, কি করছি আমি হের, চক্ষু তুইলা তাকায় না, রাও কাড়ে না, মুখ ফিরায়া লয়। কথা না দিছিলা, হ্যারে বিয়া করবা?’

‘দিছিলাম?’

‘দাও নাই? চক্ষে ধরছে, তো ভান কইরা কথা দিয়া ফালাইছ, কইছো রানী কইরা আনমু তোমারে। কামিনীসুন্দরীরে তো কইছিলা কত কথা, চুমা খায়া আইতা আন্ধার রাইতে, ডালা ধইরা কতো কথা কইতা, মনে নাই?’

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩)

১২:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫