০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৭)

  • Sarakhon Report
  • ১০:০০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 149

প্রদীপ কুমার মজুমদার

বর্ণমালার উৎপত্তি প্রথম কোথায় এবং তা কতকাল পূর্বে হয়েছে সে সম্পর্কে ঐতিহাসিকরা কোন স্থির সিদ্ধান্তে আসতে পারেন নি। কেউ বলেন বর্ণমালা ফিনিসীয় জাতির আবিষ্কার। আবার কেউ বলেন মিশর দেশ বর্ণমালা প্রথম আবিষ্কার করেছে। মিশর দেশ বর্ণমালার আবিষ্কর্তা এ কথা গ্রীক দার্শনিক প্লেটো, ঐতিহাসিক প্লুটার্ক ও টাসিটার্স বলেছেন। অনেক ইতিহাসবেত্তা মনে করেন যে খ্রীষ্টপূর্ব ১৯০০তে আব্রাহাম মিশর থেকে ইস্রায়েলে যান। মিশরীয় বর্ণমালা সেই সময় থেকে ইস্রায়েলে চলতে থাকে।

আবার অনেকে মনে করেন যে ২০৫০ খ্রীষ্টপূর্বাব্দে সেমেটিক জাতি মিশর জয় করার ফলে বহু জ্ঞানী গুণীরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন, এবং ফলে মিশরীয় বর্ণমালা তখন থেকে নানা দেশে চালু হয়। ফিনিসীয়রা এই বর্ণমালা কিছুটা উন্নতি করে তাঁদের মধ্যে চালু করেন। আবার বহু পণ্ডিত ক্রীট দ্বীপকে, আবার কেউ ব্যাবিলনদেশকে বর্ণমালার আদিভূমি বলে মনে করেন। বহু পণ্ডিত ভারতবর্ষকে বর্ণমালার আদি ক্ষেত্র বলে বর্ণনা করেন। তবে এ মতের সমর্থক খুব বেশী নয়।

ভারতীয় বর্ণমালা সম্বন্ধে পাশ্চাত্য পণ্ডিতদের নানা মত। জেমস প্রিন্সেপ, অটফ্রায়েড মূলার, এম সেনার্ট ও এম জোসেফ হ্যালেভি প্রমুখ পণ্ডিতবর্গ মনে করেন যে ভারতীয় বর্ণমালা গ্রীক বর্ণমালার আদর্শে রচিত। সস্তার উইলিয়ম জোন্স, লেপসিয়স, বেনিন্দ, পট, ওয়েষ্টারগার্ড, বুলার, মাক্সমুলার, ফ্রেডারিক মূলার, সেস, হুইটনি এবং লেনারমট প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতেরা মনে করেন ভারতীয় বর্ণমালা সেমেটিক বর্ণ- মালার সন্ততি।

ডক্টর ডিকি. মনে করেন দক্ষিণ সেমেটিক বর্ণমালা থেকে ভারতীয় বর্ণমালা উদ্ভূত। ডক্টর বার্ণেল মনে করেন ভারতীয় বর্ণমালা আরামেন বর্ণমালা থেকে উদ্ভূত। ডক্টর টেলার মনে করেন ফিনিসীয় বর্ণমালা থেকে সরাসরি ভারতীয় বর্ণমালা উদ্ভূত হয় নি।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৬)

https://sarakhon.com/s/46341/

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৭)

১০:০০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪