০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন, আরও পদক্ষেপের ইঙ্গিত সিন্ধু পানি চুক্তি: ছয় দশক পর বদলে যাওয়া বাস্তবতায় নতুন হিসাবের সময় ভাঁজযোগ্য আইফোনের উৎপাদন দিনে মাত্র কয়েকশ, বাজারে সরবরাহ নিয়ে শঙ্কা ট্রাম্পের নতুন দাবি: ইউক্রেনকে দেওয়া শত শত বিলিয়ন ডলার ইউরোপের কাছ থেকে ফেরত চান রাশিয়ার নাশকতায় ইউরোপে বাড়ছে সংঘাতের ঝুঁকি, চাপে ন্যাটো ছয় মাসের যুদ্ধে আরও আত্মবিশ্বাসী ইরান, বাড়তে পারে সংঘাত পেন্টাগনে ফাঁস ঠেকাতে ৫০ কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা, ইরান যুদ্ধের তথ্য ঘিরে নজিরবিহীন তদন্ত

ফের মঞ্চে ফিরছেন মৌ

  • Sarakhon Report
  • ০৬:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 180

সারাক্ষণ প্রতিবেদক

অভিনেত্রী হিসেবেই পরিচিত দর্শকপ্রিয় তাহমিনা সুলতানা মৌ । তবে অভিনয়ের চেয়ে ভালোলাগা ভালোবাসাটা একটু বেশি নাচের প্রতি। যে কারণে সুযোগ পেলে নাচের অনুষ্ঠানে অংশগ্রহন করেন তিনি প্রবল আগ্রহ নিয়ে। যে কারণে আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিটিভিতে প্রচারের জন্য ‘একুশের বিশেষ নৃত্যানুষ্ঠান’—এ নৃত্য পরিবেশন করতে দেখা যাবে অভিনেত্রী, নৃত্যশিল্পী তাহমিনা সুলতানা মৌ’কে।

নির্দেশনায় আছেন দীপা খন্দকার। এদিকে এক বছর পর মঞ্চে অভিনয়ের ফিরছেন মৌ। একসময় ‘সুবচন’ এবং ‘বটতলা’ নাট্যদলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে নানা ব্যস্ততার কারণে দীর্ঘদিন মঞ্চে সময় দেওয়া হয়নি। এবার শূন্যণ রেপার্টরি থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘আত্মজয়’ নাটকের মাধ্যমে আবারও মঞ্চে ফিরছেন মৌ। নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। মৌ’কে প্রায় এক বছর আগে মঞ্চ নাটক ‘সূচনা’তে অভিনয় করতে দেখা যায়।

‘মুক্তি নাট্যোৎসব’—এ সূচনা’ নাটকটি প্রদর্শিত হয়েছিলো। আবুল হায়াত রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছিলেন রহমত আলী। মৌ সূচনা’ নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছিলেন। আবারো প্রায় এক বছর পর মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে মৌ বলেন,‘ মঞ্চে আসলে সবসময়ই অভিনয় করতে ইচ্ছে করে। কিন্তু সবমিলিয়ে মঞ্চের জন্য সময় বের করাটাই আসলে কঠিন হয়ে যায়। তবে অনেকদিন পর মঞ্চে আবারো অভিনয় করবো ভেবেই ভালোলাগছে। কারণ মঞ্চে আমি আমার নিজেকে খুঁজে পাই। টিভি নাটকে অভিনয় করি পেশাগত কারণেই। তবে অভিনয়ের প্রেমটা আসলে মঞ্চ নাটকেই। একজন সত্যিকারের অভিনেত্রী হয়ে উঠার ক্ষেত্রে মঞ্চ চর্চাটা ভীষণ জরুরী। ধন্যবাদ মোমেনা আপা’কে। ধন্যবাদ আত্নজয় নাটকের নির্দেশককে। আশা করছি আত্নজয় দর্শকের বিশেষত মঞ্চপ্রেমী দর্শকের ভীষণ ভালোলাগবে।’

মৌ’য়ের বাবাও মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাবার কারণেই মৌয়ের থিয়েটারের প্রতি ভালোবাসা তৈরি হয়। মৌ শামীম আরা নীপা ও শিবলী মুহাম্মদের কাছে নাচ শিখেছেন। ১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর নাটক ‘চোর চোর’ এর মাধ্যমে পেশাদার অভিনয়শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন মৌ।

উল্লেখ্য, ‘আত্মজয়’ একটি মানসিক দ্বন্দ্ব, জীবনের কঠিন বাস্তবতা এবং আত্মপ্রত্যয়ের গল্প। নাটকটি দ্বীপ ও মমতাজ নামের দুই চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মৌ নিয়মিত অভিনয় করছেন সনজিত সরকারের ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’ম কায়সার আহমেদ’র ‘গোলমাল’ ধারাবাহিক নাটকে।

জনপ্রিয় সংবাদ

সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ফের মঞ্চে ফিরছেন মৌ

০৬:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫