০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

বাংলার শাক ( পর্ব-১)

  • Sarakhon Report
  • ০৫:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • 130

বেতো বা বেথুয়া শাক

Chenopodium album (Chenopodiaceae)

বেতো শাক আপনা থেকে ডাঙা জমিতে হয়, তবে আজকাল অনেক জায়গায় চাষও করা হয়। বাংলাদেশে অন্যান্য স্থানীয় নামের মধ্যে বথুয়াশাক, বাইথ্যা শাক, বেথে শাক,ভাইত্যা শাক, ভেতে শাক, বাসতোগি, বাসতোকি ইত্যাদি বলা হয়।গ্রাম বাংলায় এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়।

আয়ুর্বেদের মতে এই শাক অন্য সব শাকের থেকে ভালো, তাই এর নাম শাকের রাজা। শীতকালে পাওয়া যায়।গুল্ম জাতীয় গাছ। শীতকালে ফুল ও বীজ হয়। লাগানোর সময় আশ্বিন-কার্তিক মাস। ডাঙা জমিতে বীজ বা চারা একবার লাগালেই প্রতিবছর নিজে থেকেই হয়। শীতের শেষেই বীজ সংগ্রহ করতে হবে।

বেতো শাক সাধারণতঃ ভেজে খাওয়া হয়। এই শাক খিদে বাড়ায়, হজম করায়, মুখে রুচি আনে। শরীরকে বলবান করে। এটা খেলে পায়খানা পরিষ্কার হয়। শাকটি কৃমিনাশক। ছাগলের দুধের সাথে বেতো শাকের রস পান করলে অর্শের রক্তপড়া বন্ধ হয়।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

বাংলার শাক ( পর্ব-১)

০৫:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪