০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

বিএসএমএমইউ’র নতুন প্রক্টর অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ

  • Sarakhon Report
  • ০৩:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • 142

সারাক্ষণ ডেস্ক

বিএসএমএমইউ’র নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ। আজ শনিবার ৩০ নভেম্বর ২০২৪ইং তারিখে বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপতকালীন সময়ে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের স্মারক নং-বিএসএমএমইউ/২০২৪/৭৪৫৪, তারিখে ২০/০৮/২০২৪খ্রি. মোতাবেক অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ কে প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাব রক্ষণ পদ্ধতি সংক্রান্ত প্রবিধান ২০১৭ এর ৪১.২.৪১.৩ অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পারিতোষিক প্রাপ্যতা স্বাপেক্ষে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ কে মূল দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টর এর দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ ২০/৮/২০২৪ থেকে কার্যকর হবে।

প্রক্টর নিয়োগ সংক্রান্ত নিয়োগপত্র আজ ৩০ নভেম্বর ২০২৪ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, ডা. শেখ ফরহাদের হাতে তুলে দেন। এসময় অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মোঃ দেলোয়ার হোসেনসহ  চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ ২০০০ হাজার সালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৭২ সালে  ৭ মে জন্ম গ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ী মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও মরহুমা ফিরোজা বেগমের ছেলে ডা. শেখ ফরহাদ ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের পিতা। তাঁর কন্যা মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং এ  অধ্যয়নরত এবং তাঁর সহধর্মিনী একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আঞ্জুমান আরা অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

বিএসএমএমইউ’র নতুন প্রক্টর অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ

০৩:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪