০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি

ব্যাপক পরিসরে পরীক্ষা চলছে চীনের সিআর৪৫০ ট্রেনের

  • Sarakhon Report
  • ০২:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 133

ফেব্রুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নতুন উচ্চগতির ট্রেন সিআর৪৫০-এর পরীক্ষামূলক সংস্করণটি আরও কঠিন সব পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। বাণিজ্যিক পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে চলছে এ পরীক্ষা। প্রাথমিক পরীক্ষায় ঘণ্টায় ৪৫০ কিলোমিটার গতিতে চলেছে এটি। তবে বাণিজ্যিকভাবে চলবে ৪০০ কিলোমিটার গতিতে। সম্প্রতি এসব তথ্য জানিয়েছে চায়না রেলওয়ে।

২০২৪ সালের ২৯ ডিসেম্বর বেইজিংয়ে সিআর৪৫০-এর প্রোটোটাইপ উন্মোচন করা হয়। প্রকৌশলীরা ওজন নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ট্র্যাকে সেন্সর স্থাপন করেন, যা প্রতিটি চাকার ওজন পরিমাপ করবে। কার্বন ফাইবার কম্পোজিট ও ম্যাগনেসিয়াম অ্যালয় ব্যবহারের ফলে ট্রেনটি হালকা হলেও বেশ শক্তিশালী।

পার্মানেন্ট ম্যাগনেট মোটর আগের প্রযুক্তির তুলনায় ট্রেনের কার্যকারিতা বাড়িয়েছে। শব্দ নিয়ন্ত্রণেও এসেছে সফলতা। এটির পরীক্ষার ফলাফল চমৎকার এবং শব্দ মাত্রা নির্ধারিত সীমার অনেক নিচে দেখা গেছে বলে জানালেন চায়না রেলওয়ের গবেষক থিয়ান পেংই।

সাত বছরের প্রাথমিক পরীক্ষার নানা ধাপ পেরিয়ে চীনের দ্রুততম ট্রেন হিসেবে ২০২৫ সালে সম্পূর্ণরূপে পরীক্ষার জন্য প্রস্তুত হবে সিআর৪৫০

ফয়সল/শুভ

জনপ্রিয় সংবাদ

হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে

ব্যাপক পরিসরে পরীক্ষা চলছে চীনের সিআর৪৫০ ট্রেনের

০২:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫