০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ভারত-বাংলাদেশের সম্পর্ক উষ্ণ রয়েছে -শ্রীংলা

  • Sarakhon Report
  • ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • 208

হর্ষবর্ধন শ্রীংলা

সারাক্ষণ ডেস্ক

ভারতের সিনিয়র সাংবাদিক, দি হিন্দুর সাবেক ডেপুটি এডিটর ও আঞ্চলিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ প্রতীম বোস তার নিজস্ব থিংক ট্যাংক প্রতিষ্ঠান ইরাবতীর নিয়মিত পডকাস্ট অনুষ্ঠানে এবার অতিথি রেখেছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও জি-২০ এর সমন্বয়ক মি. হর্ষবর্ধন শ্রীংলাকে। এই পডকাস্টে তাদের আলোচনার উঠে আসে আঞ্চলিক সম্পর্কের কিছু চলমান বিষয়।

শ্রীংলা বলেন, দার্জিলিং এবং শিলিগুড়ি করিডোর এলাকা হলো “কৌশলগত”। এই কৌশলগত বলতে তিনি তার বক্তব্যে’র লাইন বিটুইন নিরাপত্তার বিষয়টিকে ঈংগিত করেছেন। এবং ওই এলাকায় ভারতের কেন্দ্র এবং রাজ্য সরকারের সমন্বয়ে ফাঁক থেকে যায় তাই অনেক উদ্যোগ বাধাগ্রস্ত হয়। এই বাধার কথা উল্লেখের ভেতর দিয়েও একটা ইউনিয়ন টেরিটরি’র প্রশ্নের উদ্রেক সামনে আসে।

মি. শ্রীংলা মোদির পররাষ্ট্র নীতি’র “প্রতিবেশি প্রথম নীতি’র” কথাই উল্লেখ করেন চায়নার বিপরীতে। তাছাড়া তিনি আরো জানান, ভারতীয় ক্রেডিট লাইনের ৫০% প্রতিবেশী রাষ্ট্রগুলোতে । এছাড়া বাংলাদেশ সহ অনান্য প্রতিবেশী দেশগুলো ভ্যাকসিন পাবার ক্ষেত্রেঅগ্রাধিকার পেয়েছে। এমনকি সাম্প্রতিককালে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানিতেও নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছে।

মি. শ্রীংলা প্রশ্নকারী প্রতিম বোসের প্রশ্নের উত্তরে বলেন, ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্ক উষ্ণই বলা যায়। তবে সে দেশের নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী’র সফর নিয়ে তিনি বলেন, এ ধরনের প্রোগামগুলো অফিসিয়ালি নির্ধারিত না হবার আগে কিছু বলা যায় না।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ভারত-বাংলাদেশের সম্পর্ক উষ্ণ রয়েছে -শ্রীংলা

০৩:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪