০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ভালোবাসার মাসে ‘প্রিয় কুন্তল’

  • Sarakhon Report
  • ০৫:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • 148

রেজাই রাব্বী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। হালের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একের পর এক নাটকে অভিনয় করে হয়ে উঠেছেন জনপ্রিয় মুখ। অন্যদিকে ক্যারিয়ারে স্বল্প সময়ে দর্শক নির্মাতাদের নজর কাড়তে সক্ষম হয়েছেন প্রিয়ন্তী উর্বী। ‘বুক পকেটের গল্প’ ও ক্লোজআপ কাছে আসার গল্পের নাটকে অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী।

সম্প্রতি এ দুই অভিনয়শিল্পীকে জুটি করে একটি নাটক বানিয়েছেন নির্মাতা তৌহিদ আশরাফ। যার নাম ‘প্রিয় কুন্তল’। আরশ খান ও প্রিয়ন্তী উর্বি জুটি বেঁধে ভালোবাসার মাসে ফেব্রুয়ারির প্রথম দিনেই বয়াতি বাড়ি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসছে ‘প্রিয় কুন্তল’। গল্প ও চিত্রনাট্য নাবিহা নুপুর। প্রযোজক রেজওয়ান আহমেদ জিসান। নাটকে অভিনয় করেছেন আরশ খান, প্রিয়ন্তী উর্বী, শওকত মামুন, পারভেজ সুমন, দ্বীপান্বিতা রয়, তমাল মৌলিক, অরণ্য সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত বছরের শেষভাগে (২৭ ডিসেম্বর) বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। অন্যদিকে গত দেড় মাসেই অভিনেতা আরশ খানের মুক্তি পেয়েছে প্রায় দুই ডজন নাটক। এর মধ্যে রয়েছে ‘চ্যালেঞ্জ’, ‘আহত ভালোবাসার ঘ্রাণ’, ‘বিয়েশাদি’, ‘হৃদয়জুড়ে তুই’, ‘প্রেম তবু হারে না’, ‘তুমি পাশে থাকলে’, ‘সুখের ঠিকানা’, ‘ফার্স্ট নাইট’, ‘বেলা শেষে’, ‘পড়তে আমার ভাল্লাগে না’, ‘জলের গান’, ‘যদি তোর না হই’, ‘শেষ থেকে শুরু’, ‘বিন্দাস’ ও ‘তোমারি জন্য’।
সারাক্ষণের পক্ষ হতে ‘প্রিয় কুন্তল’ নাটকের জন্য রইলো শুভকামনা।
জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ভালোবাসার মাসে ‘প্রিয় কুন্তল’

০৫:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫