০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তায় নৌবাহিনী

  • Sarakhon Report
  • ০৩:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • 194

সারাক্ষণ ডেস্ক 

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’। আজ মঙ্গলবার জাহাজটি প্রায় ১২০ টন ত্রাণ নিয়ে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সকল কার্যক্রম পরিদর্শন করেন এবং মায়ানমার গমনকারী নৌসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জাহাজ আগামী ১১ এপ্রিল ২০২৫ মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছে বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনী মায়ানমারে জরুরী ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যে দুই ধাপে ৩১.৫ টন ত্রাণ সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করেছে।

বিশ্বমানবতার ডাকে সাড়া দিয়ে মায়ানমারে সহায়তা প্রেরণ বাংলাদেশ সরকার ও সশস্ত্র বাহিনীর একটি প্রশংসনীয় উদ্যোগ। বাংলাদেশ নৌবাহিনী সরকারি নীতি ও নির্দেশনার প্রতি অবিচল থেকে ভবিষ্যতেও যে-কোনো জাতীয় ও বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় আত্মনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তায় নৌবাহিনী

০৩:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫