০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ভোটের পোস্টার নিষিদ্ধ: ছাপাখানাকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের পোস্টার মুদ্রণ ও ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন আচরণবিধি কার্যকর রাখতে সারাদেশের সব ছাপাখানাকে পোস্টার না ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের মতে, পোস্টার বন্ধ না হলে আচরণবিধি লঙ্ঘনের ঝুঁকি বাড়বে এবং নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না | The  Daily Campus

নির্বাচন কমিশনের নির্দেশনা
বুধবার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় নির্বাচন কমিশনের উপসচিব মনির হোসেন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধান কার্যকর করতেই ছাপাখানাগুলোকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা কোনো প্রার্থীর পোস্টার মুদ্রণ না করে।

সংসদ নির্বাচন: আওয়ামী লীগ, বিএনপির ভোটের প্রচারে কোন দিকে নজর? - BBC News  বাংলা

প্রশাসনিক ব্যবস্থা জোরদারের আহ্বান
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো প্রার্থী যাতে গোপনে বা প্রকাশ্যে পোস্টার ব্যবহার করতে না পারেন, সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে। প্রয়োজনে ছাপাখানাগুলোর ওপর নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা ও জানিয়েছে কমিশন।

বিকল্প প্রচারের সুযোগ কী থাকছে
পোস্টার নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রচারণা পুরোপুরি বন্ধ নয়। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা সাদা ও কালো রঙের ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। তবে এসব উপকরণ অবশ্যই নির্ধারিত মাপের মধ্যে থাকতে হবে এবং আচরণবিধির বাইরে যাওয়া যাবে না।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ভোটের পোস্টার নিষিদ্ধ: ছাপাখানাকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

০৪:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬