০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত, গভীর উদ্বেগ ঢাকার

মধ্যপ্রাচ্যে নিরীহ বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সাম্প্রতিক এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকার বলছে, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিমান হামলায় নিহত দুই বাংলাদেশি

সৌদি আরবের আল খারজ গভর্নরেটে রোববার সংঘটিত এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশাররফ হোসেন।

এই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে হামলায় নিহত ২ বাংলাদেশি, আহত ৭

দূতাবাসের তৎপরতা

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে আহতদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি নিহতদের মরদেহ দেশে ফেরানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

Embassy of Bangladesh Riyadh | Riyadh

হামলার নিন্দা ও সংযমের আহ্বান

নিরীহ মানুষের প্রাণহানি ঘটে এমন সব ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, উত্তেজনা কমাতে এবং আরও প্রাণহানি রোধে জরুরি পদক্ষেপ প্রয়োজন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

মধ্যপ্রাচ্যে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত, গভীর উদ্বেগ ঢাকার

০২:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬