০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ময়না বু চরিত্র আনোয়ারা তৈরি করেছেন অভিনয়ের গ্রামার

  • Sarakhon Report
  • ০৫:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • 156

শিল্পি আনোয়ারা দুজনের কাঁধে ভর দিয়ে এফডিসিতে ভোট দিতে ঢুকছেন এ ছবি ভাইরাল হয়েছে। মানুষের জীবনের এ পরিবর্তন স্বাভাবিক। এ নিয়ে কারো কোন দুঃখ থাকার কথা নয়।

শিল্পি আনোয়ারাও বেশ কয়েক বছর আগে একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে বলেছিলেন, তার জীবনে কোন অপ্রাপ্তি নেই।

শিল্পী আনোয়ারার খ্যাতি হয়েছিলো নবাব সিরাজ-উদ দৌলা চলচ্চিত্রে আলেয়ার ভূমিকায় অভিনয় করার পরে। তারপরে তাঁকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি।

তবে সেই বড় অভিনেত্রী ও নায়িকা আনোয়ারার বাইরে এসে এক শক্তিশালী অভিনেত্রী আনোয়ারাকে পাওয়া যায় গোলাপি এখন ট্রেনে ও গোলাপি এখন ঢাকায় চলচ্চিত্রে।

গোলাপি এখন ট্রেনে ছায়াছবিটির মান সত্যজিত রায়, মৃনাল সেন বা ঋত্বিক ঘটকের ছায়াছবির থেকে কোন অংশে কম নয়। বরং বলা যেতে পারে সত্যজিত, মৃনাল সেন ও ঋত্বি্ক ঘটকের পক্ষে যে কোন কারণে হোক যে স্থানটিতে পৌঁছানো সম্ভব হয়নি- অর্থাত একেবারে গ্রামীন নিম্মবিত্ত সমাজের বাস্তব জীবনে সেখানেই পৌঁছে গেছে গোলাপি এখন ট্রেনে ও গোলাপি এখন ঢাকায় চলচ্চিত্রটি।

গ্রামের মোড়লদের আধিপত্য, কূটিলতা যা পরবর্তীতে রাজনীতির নামে রাষ্ট্রকেও গ্রাস করেছে। সেই কূটিল মোড়লরাই রাজনীতি ও রাষ্ট্রযন্ত্র দখল করেছে বার বার। আর তার সঙ্গে পূর্ব বাংলার গ্রামের ভাতের অভাব । ব্রিটিশদের নানান অবিচারের ভেতর দিয়ে যে চিরস্থায়ী একটা ভাতের অভাব এক সময়ে পূর্ববাংলার গ্রামে ছিলো,  ছিলো গোটা বাংলার গ্রামে।

সেই ভাতের অভাব আর মোড়লদের চক্রান্তের প্রথম শিকার যে হয় নারী তার প্রতিমূর্তি বা প্রতীক ময়না বু চরিত্রে আনোয়ারার অভিনয় বাস্তবে বিশ্বের যে কোন স্থানের দর্শকের চোখ, মন ও শরীরকে স্তব্দ করে দেবার মতো অভিনয়।

কেন তাঁর এ অভিনয় আর্ন্তাজাতিক অঙ্গনে পৌঁছায়নি এ এক বড় প্রশ্ন?

গোলাপি এখন ট্রেনে ও গোলাপি এখন ঢাকায় এই দুই চলচ্চিত্রে ময়না বু হিসেবে আনোয়ারার অভিনয় বাস্তবে প্রজম্মের পর প্রজম্মকে অভিনয় শেখাবে।

তার এ অভিনয় শুধু বাস্তবের শতভাগ কাছে যায়নি, তৈরি করেছে অভিনয়ের গ্রামারও।

–               কালান্তর

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ময়না বু চরিত্র আনোয়ারা তৈরি করেছেন অভিনয়ের গ্রামার

০৫:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪