০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ

মাগুরার মহম্মদপুর উপজেলার একটি গ্রামীণ ব্যাংক শাখায় গভীর রাতে অজ্ঞাত দল পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে। এতে শাখার গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

গভীর রাতে জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন; গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে যায়

মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজ-সংলগ্ন গ্রামীণ ব্যাংকের ওই শাখায় জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, অজ্ঞাত হামলাকারীরা শাখাটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মহম্মদপুর থানা পুলিশের ওসি আবদুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনও যাচাই করা হয়নি; তদন্ত শেষে তা নির্ধারণ করা হবে। তিনি জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

#মাগুরা #অগ্নিসংযোগ #গ্রামীণব্যাংক #মহম্মদপুর #বাংলাদেশনিউজ

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ

০২:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫