০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

মাতাল তরঙ্গে পা

তুমি পড়াতে যাবে এখন—
তুমি এখনও পড়াও?
আমি ভুলে গেছি সব পড়া—
ভুলে গেছি সব নামধাম।

তুমি হয়তো বলবে
ওইসব মেঘ কি তোমার ভালো লাগে
যা সমস্ত আকাশকে ঢেকে দেয়?

ভালো লাগার সবসময় কি সত্যি কোনো মূল্য থাকে?
সোমা ইসলামের গভীর কালো দুটো চোখের
অতলান্তসম গভীরতায়—
যে চোখ ডুবে যেতে চেয়েছিল—
সে তো ঠিকই আটকে গিয়েছিল
পলাশের রক্তভেজা লাল রঙে।

রক্তকে হয়তো সোমার কালো চোখের
থেকে বেশি ভালোবেসেছিল সে
কখনও কখনও এমনই গভীর কালো চোখের
থেকে রক্তই সুন্দর হয়ে ওঠে—
তাই তো রক্তেও লাগে নেশা।

বাদ দাও আমার সব নেশা—
তুমি যাও পড়াতে—
যাও কোনো দ্রুত যানে
নইলে সময় চলে যাবে।

এখন দিগন্ত আটকে গেছে ছাদে
দূরে কোথাও নেই পলাশের বন
তাই কোকিলের চোখ হয় কি না লাল
জানে না তা কেউ!

কার চোখ হলো লাল
কে গেল পড়াতে
কেউ যদি বলে, সে সব দেখে না সে—
ঘূর্ণি মাতাল, তরঙ্গ উত্তাল
যা হোক তার পায়ের নিচে।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

মাতাল তরঙ্গে পা

০৩:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

তুমি পড়াতে যাবে এখন—
তুমি এখনও পড়াও?
আমি ভুলে গেছি সব পড়া—
ভুলে গেছি সব নামধাম।

তুমি হয়তো বলবে
ওইসব মেঘ কি তোমার ভালো লাগে
যা সমস্ত আকাশকে ঢেকে দেয়?

ভালো লাগার সবসময় কি সত্যি কোনো মূল্য থাকে?
সোমা ইসলামের গভীর কালো দুটো চোখের
অতলান্তসম গভীরতায়—
যে চোখ ডুবে যেতে চেয়েছিল—
সে তো ঠিকই আটকে গিয়েছিল
পলাশের রক্তভেজা লাল রঙে।

রক্তকে হয়তো সোমার কালো চোখের
থেকে বেশি ভালোবেসেছিল সে
কখনও কখনও এমনই গভীর কালো চোখের
থেকে রক্তই সুন্দর হয়ে ওঠে—
তাই তো রক্তেও লাগে নেশা।

বাদ দাও আমার সব নেশা—
তুমি যাও পড়াতে—
যাও কোনো দ্রুত যানে
নইলে সময় চলে যাবে।

এখন দিগন্ত আটকে গেছে ছাদে
দূরে কোথাও নেই পলাশের বন
তাই কোকিলের চোখ হয় কি না লাল
জানে না তা কেউ!

কার চোখ হলো লাল
কে গেল পড়াতে
কেউ যদি বলে, সে সব দেখে না সে—
ঘূর্ণি মাতাল, তরঙ্গ উত্তাল
যা হোক তার পায়ের নিচে।