১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

মাত্র ১৯ দিনে বিচার, রামিসা হত্যাকারীদের মৃত্যুদণ্ড

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার মাত্র ১৯ দিনের মাথায় আজ রবিবার দুই আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত।

ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আজ সকাল ১১টা ৩৭ মিনিটে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের সাজা দেন। ১৯ মে মিরপুর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় নিজের বাসায় পাশের বাসার শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়ে ছিল। মামলার তদন্ত শেষে ২৪ মে চার্জশিট দাখিল করা হয়। ১ জুন অভিযোগ গঠন হয়, মাত্র একদিনে ১৮ জনের মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় এবং ৪ জুন যুক্তিতর্ক শেষে আজকের তারিখ নির্ধারণ করা হয়।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ঘটনার মাত্র ১৯ দিনে বিচার সম্পন্ন,  স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড
মাত্র পাঁচটি কার্যদিবসে বিচার সম্পন্ন হওয়া বাংলাদেশের বিচার ইতিহাসে শিশু ধর্ষণ-হত্যা মামলায় অন্যতম দ্রুততম। শিশু রামিসার বাবার দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজা দাবি করেছিল। আসামি সোহেল রানা আত্মপক্ষ সমর্থনে দয়া প্রার্থনা করেন, আর তার স্ত্রী স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেন। সরকার মামলার শুরু থেকেই দ্রুত বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের ব্যবস্থা নেওয়া হয়।

রামিসার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে তীব্র জনরোষ তৈরি হয়। সামাজিক মাধ্যমে লাখো মানুষ দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হন। এই রায়কে অনেকে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন।

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

মাত্র ১৯ দিনে বিচার, রামিসা হত্যাকারীদের মৃত্যুদণ্ড

০৫:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬