০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৪৯)

  • Sarakhon Report
  • ০৫:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • 124

সুবীর বন্দ্যোপাধ্যায়

বল গেম ভারতবর্ষে

 বল গেম মায়াদের মধ্যে যেমন চালু ছিল তেমনি এই বল গেম-এর মতই এক খেলা আমাদের দেশে চালু ছিল। খুব আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গিতে বলা যায় এই বল গেম উভয় ক্ষেত্রেই এক ধরনের লোক ক্রীড়া (Folk game)।সাধারণ মানুষের অংশগ্রহণ, আনন্দ কিছুটা বিশ্বাসের মধ্যে মিশে ছিল। অন্য একদিক দিয়ে আমরা বলতে পারি মায়া-ভারতীয় এবং ভারতবর্ষের মধ্যে যে মিলের অংশ আছে এই খেলা সেই ব্যাপারটিকেও ইঙ্গিত করে (পরবর্তী পর্বে আলোচিত)।

আমাদের দেশের প্রধানত গ্রামাঞ্চলে ছেলে এবং যুবকরা একটি বল নিয়ে এই খেলা খেলত। এই খেলার বর্ণনা আমরা গণেশ পুরাণে পেয়েছি। সেক্ষেত্রে বিষয়টি এরকম যে একজন বল উপরের দিকে ছুঁড়ে দিচ্ছে এবং অপর একজন সেই ছোঁড়া বল লুফে নিচ্ছে।

যে বলটি ধরে বা লুফে নিচ্ছে সে যে বল প্রথমে ছুঁড়েছিল তার কাঁধের উপর চড়ে বসছে। তখন সেই দ্বিতীয় মানুষটি বল মাটির উপর আছড়ে ফেলার মত ছুঁড়ছে। এই মাটিতে আছাড় দেওয়া বল অপর, একজন ধরছে। এবং এই ব্যক্তিটি তখন বল ছোঁড়া মানুষটির পিছনে চড়ে বসবে।

এক্ষেত্রে বল কেউ যদি ধরতে না পারে, তবে একজন ধরলে অন্য সবাই দৌড়বে এবং তখন একজন বল ধরে অন্য খেলোয়াড়দের দিক ছুঁড়বে। এইভাবেই খেলাটি চলতে থাকবে। তবে এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করা দরকার এই বলগেম ছিল ভারতবর্ষে ছেলে ও মেয়ে উভয়েরই মজার খেলা।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৪৮)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৪৮)

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৪৯)

০৫:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪