০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

মুক্তি পেল সুরিয়ার ‘কাঙ্গুভার’ ট্রেলার

  • Sarakhon Report
  • ১০:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • 160

সারাক্ষণ ডেস্ক

ভারতীয় অভিনেতা সুরিয়া,দিশা পাটানি এবং ববি দেওল অভিনীত অ্যাকশন সিনেমা ‘কাঙ্গুভার’ ট্রেলার মুক্তি পেয়েছে।অ্যাকশন-ড্রামা এই সিনেমাটি কেমন হতে যাচ্ছে ট্রেলারে সে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে।

সুরিয়া তার ‘এক্স’ অ্যাকাউন্টে ‘কাঙ্গুভার’ ট্রেলার শেয়ার করে পরিচালক শিবকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।তিনি ট্রেলার শেয়ার করে লিখেছেন,আমরা একটা দল হয়ে যা করেছি তার জন্য অবিশ্বাস্যভাবে আমি গর্বিত। আপনাকে ধন্যবাদ। প্রিয়তম শিবকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।

‘কাঙ্গুভার’ ২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারটি মূলত উচু পাহাড়ে দাঁড়িয়ে থাকা একটি বৃদ্ধ মহিলাকে দেখানোর মধ্যদিয়ে শুরু হয়।একটি দ্বীপ যেখানে অনেক উপজাতির বসবাস করে।যে দ্বীপে অনেক অজানা রহস্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ‘কাঙ্গুভার’ট্রেলারটিতে সুরিয়া ও ববিকে তাদের উপজাতির নেতা এবং ভয়ংকর যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে।

সিনেমার ট্রেলারটিতে গল্পের একটি দিক দেখানো হয়েছে।অভিনেতা সুরিয়ার আগের পোস্টগুলোর একটিতে তাকে দুইটি অবতারে দেখানো হয়েছে।একটিতে তাকে যোদ্ধার পোশাকে ও অপরটিতে তাকে আধুনিক পোশাকে দেখা গেছে।এখন পর্যন্ত সিনেমার ট্রেলারে বা প্রচারে সিনেমার মূল গল্প সম্পর্কে তেমন কোন আভাস পাওয়া যায়নি।সিনেমাটি মুক্তির পরে খুব ভালো একটা চমক দেখা যেতে পারে।

‘কাঙ্গুভা’সিনেমাটির মধ্যদিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়ে যাচ্ছে বলিউডের অভিনেতা ববি দেওল ও দিশা পাটানির। সিনেমাটিতে আরও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জগপতি বাবু, যোগী বাবু, রেডিন কিংসলে,ন্যাটি নটরাজন, কেএস রবিকুমার এবং কোভাই সরলা।

স্টুডিও গ্রীনের জ্ঞানভেল রাজা এবং ইউভি ক্রিয়েশন্সের ভি ভামসি কৃষ্ণ রেড্ডি এবং প্রমোদ উৎপলাপতি ‘কাঙ্গুভা’ প্রযোজনা করেছেন। সিনেমাটি একাধিক ভাষায় ডাব করা হবে বলে আশা করা হচ্ছে।‘কাঙ্গুভা’১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

মুক্তি পেল সুরিয়ার ‘কাঙ্গুভার’ ট্রেলার

১০:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪