০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Sarakhon Report
  • ০২:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • 161

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর স্পিস রাইটার এম নজরুল ইসলাম বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল ৪টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া শেষে ৯ জুন দুপুরে দেশে ফিরবেন।’

এরআগে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেন।

আগামী ৮ জুন মোদির শপথ নেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট  ২৩৪টি আসনে জিতেছে।

(বাসস)

জনপ্রিয় সংবাদ

হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

০২:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪