০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ম্যানিলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন

  • Sarakhon Report
  • ০৭:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • 100

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০২৪ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন করেছে ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এক অংশগ্রহণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা 7 টায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তাবৃন্দ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত এফ. এম. বোরহান উদ্দিন শুরুতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম অভিবাসী প্রেরণকারী দেশ এবং ৮ম রেমিট্যান্স গ্রাহক দেশ হিসবে স্বীকৃতি অর্জনের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অপরিসীম অবদানের জন্য প্রবাসে কর্মরত সকল বাংলাদেশিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও, রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের স্বাগতিক ও নিজ দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অভিবাসনে নারীদের অনন্য ভূমিকা তুলে ধরার পাশাপাশি অভিবাসনকে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ এবং মর্যাদাপূর্ণ করার জন্য বিশেষভাবে  জোর প্রদান করেন। এরপর মান্যবর রাষ্ট্রদূতের সভাপতিত্বে ফিলিপিনে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির সদস্যদের একটি মতবিনিময় সভা পরিচালিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত কমিউনিটি নেতৃত্ববৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।পরিশেষে ফিলিপিনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সম্মানে একটি কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ম্যানিলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন

০৭:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪