১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাসের যুদ্ধে আরও আত্মবিশ্বাসী ইরান, বাড়তে পারে সংঘাত পেন্টাগনে ফাঁস ঠেকাতে ৫০ কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা, ইরান যুদ্ধের তথ্য ঘিরে নজিরবিহীন তদন্ত যে ‘ইয়েনটাউন’ একদিন ছিল ভবিষ্যৎ, ৩০ বছর পর ৪কে-তে ফিরছে ‘Swallowtail Butterfly’ পাকিস্তানে বিদ্যুতের দাম বাড়ল ইউনিটে ২.৫৮ রুপি, গ্রাহকের ওপর বাড়তি চাপ ৪৫.৬৭ বিলিয়ন রুপি পরমাণু ‘লিজ’ ছড়িয়ে পড়ছে, বদলে যেতে পারে বৈশ্বিক নিরাপত্তার চিত্র ট্রাম্প কাতারের উপহারের বিলাসবহুল বিমানে যাচ্ছেন আয়ারল্যান্ড মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬ মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণে অনুমোদন, রাজঘাটের ঐতিহ্য রাখার নির্দেশ দিল্লি-এনসিআরে ফের ভারী বৃষ্টির শঙ্কা, হলুদ সতর্কতা জারি কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা হলে ইরানের অর্থনীতিতে আসতে পারে ৩০ হাজার কোটি ডলারের তহবিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি বড় ধরনের সমঝোতা চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী, দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতা হলে ইরানের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের জন্য প্রায় ৩০ হাজার কোটি ডলারের একটি আন্তর্জাতিক তহবিল গঠন করা হতে পারে।

দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, আঞ্চলিক উত্তেজনা এবং অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত ইরানের পুনর্গঠনে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য এই অর্থায়ন সড়ক, বিদ্যুৎব্যবস্থা, শিল্প খাত এবং বিভিন্ন নগর উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হতে পারে।

আন্তর্জাতিক বিনিয়োগের নতুন সুযোগ

আলোচনায় থাকা পরিকল্পনা অনুযায়ী, এটি হবে একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল, যেখানে বিভিন্ন দেশ অংশ নিতে পারবে। যুক্তরাষ্ট্র এই অর্থায়ন প্রক্রিয়া সহজ করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। সমঝোতা স্মারক অনুমোদিত হলে পরবর্তী কয়েক সপ্তাহে তহবিলের কাঠামো ও অর্থ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইরানের সর্বোচ্চ তেল রপ্তানি

বিশ্লেষকদের মতে, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে ইরানের অর্থনীতিতে নতুন গতি আসতে পারে এবং দীর্ঘদিন ধরে স্থবির থাকা উন্নয়ন প্রকল্পগুলো আবারও চালু হওয়ার সুযোগ পাবে।

যুদ্ধবিরতি ও অনাক্রমণ চুক্তির সম্ভাবনা

সম্ভাব্য খসড়া চুক্তিতে যুদ্ধ বন্ধের বিষয়টি অন্যতম প্রধান আলোচ্য হিসেবে উঠে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অনাক্রমণ চুক্তির কথাও বিবেচনায় রয়েছে। এর মাধ্যমে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে।

মধ্যস্থতাকারীদের ধারণা, এই উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক উন্নয়নেই নয়, বরং বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা আনার প্রচেষ্টার অংশ হিসেবেও কাজ করতে পারে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। আলোচনায় রয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারে। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুতের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে।

সমঝোতার অংশ হিসেবে ইরান তার কিছু পারমাণবিক কার্যক্রম সীমিত বা সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকার বিষয়টি বিবেচনা করছে।

তেল রপ্তানিতে শীর্ষে আছে যে ৫ দেশ

বর্তমানে ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ উচ্চমাত্রায় এবং নিম্নমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয়। এসব উপাদান আন্তর্জাতিক তদারকির আওতায় সংরক্ষণ, ঘনত্ব কমানো অথবা আংশিকভাবে বিদেশে পাঠানোর বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

তেল রপ্তানি ও আটকে থাকা সম্পদ ফেরতের আলোচনা

প্রস্তাবিত সমঝোতায় ইরানকে সীমিত পরিসরে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির সুযোগ দেওয়ার বিষয়ও রয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগের পথ আরও উন্মুক্ত হতে পারে, বিশেষ করে জ্বালানি খাতে।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা প্রায় ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড় করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া আরও দ্রুত এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ছয় মাসের যুদ্ধে আরও আত্মবিশ্বাসী ইরান, বাড়তে পারে সংঘাত

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা হলে ইরানের অর্থনীতিতে আসতে পারে ৩০ হাজার কোটি ডলারের তহবিল

১১:০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬