০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

রণক্ষেত্রে (পর্ব-০৬)

  • Sarakhon Report
  • ০৮:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • 142

আর্কাদি গাইদার

প্রথম পরিচ্ছেদ

এই সময়ে আমার পেছন দিকে কুকুরের গর্গর আওয়াজ আর মানুষের পায়ের শব্দ পেলুম। ফিরে দেখলুম, একটি শক্তসমর্থ চেহারার ছোকরা বুড়োর দিকে হে’টে আসছে। বুঝলুম, এই-ই হল এই গোরুর পালের জুড়ি রাখাল।

এক-টুকরো যবের রুটি চিবোতে-চিবোতে ছোকরা জিজ্ঞেস করল:

‘ব্যাপার কী, আলেক্‌সান্দর-জ্যাঠা?’

‘যাচ্ছিল এখেন দে’। তা শুধলো, আলেক্সান্দ্রঙ্কা ইস্টিশন কোন্ মুখে? বলচে দেমেনেভো থেকে নাকি আসচে।’

রুটি চিবনো বন্ধ করে ছেলেটা এবার আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল।

‘তা কী করি হয়?’ বলল ও।

‘আমিও তো তাই ভাবচি। দেমেনেভো তো ইস্টিশনের একেবারে গায়েই। আলেক্সান্দ্র কা-দেমেনেভো ও তো একই জায়গা। ছোকরা কিসের খোঁজে ইদিকে

এয়েচে কইতে পার?’

‘এরে গাঁয়ে পাঠানো দরকার,’ ছেলেটা শান্তভাবে পরামর্শ দিল। ‘মিলিটারি ছাউনির নোকেরাই খুঁজে বের করুক এখন। এর পেটে অনেক কথা আচে, বুইলে!’

যদিও আমার কোনো ধারণা ছিল না এই মিলিটারি ঘাঁটিটা কী ধরনের আর তারা কীভাবেই বা আমার সবকিছু খাঁজে বের করবে, তবু আমার গ্রামে যাবার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। আর তা অন্য কোনো কিছুর জন্যে না হলেও অন্তত এই কারণে যে ওই অঞ্চলের গ্রামগুলোর অবস্থা ছিল সচ্ছল আর গ্রামগুলো ছিল বিক্ষুব্ধও। কাজেই আর সময় নষ্ট না করে আমি পাশের দিকে ঝাঁপিয়ে পড়ে জঙ্গলের মধ্যে সোধিয়ে গেলুম।

রাখাল ছেলেটা আমার সঙ্গে এ’টে উঠতে না-পেরে শিগগিরই পিছিয়ে পড়ল, কিন্তু ওর শয়তান কুকুরটা ইতিমধ্যে বার দুই আমার পায়ে কামড় বসাতে কসুর করল না। কিন্তু কুকুরের কামড়েও কোনো ব্যথা বোধ স্বলুম না সে-সময়ে। তাছাড়া অত জোরে ছোটবার সময়ে গাছের ডালপালা চাবুকের মতো শপাং-শপাং করে গায়ে-মুখে-মাথায় পড়ছিল, মুখে যেন ধারালো নখ বিধিয়ে দিচ্ছিল ডালগুলো আর হঠাৎ-হঠাৎ গজিয়ে ওঠা মাটির ঢিবি আর কাটা গাছের গাড়িগুলো পায়ে পায়ে বাধা দিচ্ছিল। তবু আমার কোনো কিছুতেই খেয়াল ছিল না।

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

রণক্ষেত্রে (পর্ব-০৬)

০৮:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫