০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

রণক্ষেত্রে (পর্ব-১৭)

  • Sarakhon Report
  • ০৮:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • 549

আর্কাদি গাইদার

দ্বিতীয় পরিচ্ছেদ

সঙ্গী ঘুম-জড়ানো গলায় বললে, ‘কী ব্যাপার? ঘুমোচ্ছ না কেন?’

‘বড্ড স্যাঁতসে’তে লাগছে। আরও কয়েক মুঠো পাতা যোগাড় করে আনি।’

আমাদের কাছাকাছি যত শুকনো পাতা ছিল সব আগেই জড়ো করে ফেলায় এখন পাতার সন্ধানে আমাকে সেই রাস্তার ধারের ঝোপগুলোয় যেতে হল। তখন সবে চাঁদ উঠছে, তাই অন্ধকারে ঠিকমতো খোঁজ করতে অসুবিধে হচ্ছিল। তাছাড়া গাছের ডালপালার জন্যেও পদে পদে বাধা ঘটছিল। হঠাৎ রাস্তা থেকে অস্পষ্ট পায়ের শব্দ কানে এল। কেউ একজন হে’টে কিংবা ঘোড়ায় চেপে রাস্তা দিয়ে যাচ্ছিল।

শুনে হাতের পাতাগুলো ফেলে দিয়ে আর ডালাপালা মাড়িয়ে পাছে শব্দ করে ফেলি তাই দেখে-দেখে রাস্তার দিকে গুটিগুটি এগিয়ে গেলুম।

একটা ঘোড়ায়-টানা চাষীর গাড়ি নরম, ভিজে, মেঠো রাস্তা দিয়ে আস্তে-আন্তে, প্রায় শব্দ না-করে যাচ্ছিল। আর গাড়িতে বসে দু-জন লোক নিচু গলায় কথা বলছিল।

একজন বলতে-বলতে যাচ্ছিল, ‘সবই নির্ভর করে, বুইলে? যদি তুমি আমারে শুধোও তো বলি, আমার মনে হয় উনি খাঁটি কথা কয়েচে।’

অপর জন জিজ্ঞেস করল, ‘কার কথা কইচ তুমি? সেনাপতির? হ্যাঁ, অনুমান করি, ঠিক কথাই কয়েচে সে। তবে মুশকিল কী জান? ওরা থাকবে না কিনা। আজ এল, তোমার-আমার সঙ্গে কথাবাত্তা কইল, ওমা, কাল ফের আবার চলি গেল।

আর ওরা চলে গেলেই কত্তাবাবুরা আসবে আর আমারে বলবে: ‘ওহ, তুই অমুক, তুই তমুক, আচ্ছা খেল দেখাচ্চিস বটে কুলাকদের পেছনে লেগিচিস, কেমন? আচ্ছা, দেখাচ্ছি মজা। লাগাও কোড়া!! লাল ফৌজের কী মাথা ব্যথা? এল আর গেল। আজ আবার আমাদের গাড়িগুলো বের করতি কইল সব। এদিকে কুলাকরা তো সব সময়ে আমাদের সঙ্গে সঙ্গে থাকচে। কাজেই মাথা চুলকে মশাই-মশাই তো করতি হচ্চেই, নাকি তুমিই বল!’

‘কী কইলে? গাড়িগুলো বের করতি কইল?’

‘লিচ্চয়। ফিয়োদর ওই যে ওদের একজন সেপাই গো আজ অনেক রাতে আমাদের ঠেলে তুলে বলে কিনা রাত বারোটার মধ্যি গাড়িটা তৈরি চাই।’

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

রণক্ষেত্রে (পর্ব-১৭)

০৮:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫