০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

রণক্ষেত্রে (পর্ব-৫৯)

  • Sarakhon Report
  • ০৮:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • 317

আর্কাদি গাইদার

ষষ্ঠ পরিচ্ছেদ

একদিন আমরা যখন আরুখিপোকা গ্রাম থেকে রওনা হওয়ার তোড়জোড় করছি, তখন রওনা হবার ঠিক আগে আমরা বাহিনীর লোকেরা রাস্তা-বরাবর সারি দিয়ে দাঁড়িয়ে পড়লুম মাথা-গুনতির অপেক্ষায়। গুনতির সময় বাঁ-দিকের সবশেষের লোকটি, আমাদের বে’টেখাটো খট্রাশ (পরে ও মারা গিয়েছিল), চে’চিয়ে বলল: ‘একশো সাতচল্লিশ!’

ওর আগে পর্যন্ত খট্রাশ সব সময়েই হয়ে এসেছিল একশো ছেচল্লিশ জনের জন। তাই শেবালভ গর্জন করে বললেন:

‘ফিরেফিরতি গুতি!’

দেখা গেল, খট্রাশ আবার সেই একশো সাতচল্লিশ জনের জন হয়ে দাঁড়াচ্ছে।

খেপে গেলেন শেবালভ। ‘কী সব কাণ্ড-মান্ড হচ্চে? সুখারেভ, দ্যাখো তো গুতিতে গণ্ডগোল করচে কে?’

‘কেউ না,’ আমাদের সারি থেকে চুবুক জবাব দিলেন। ‘আমাদের মধ্যি একজন নোক বাড়তি আচে।’

বাস্তবিক, দেখা গেল, সারিতে চুবুক আর নিকিশিনের মধ্যে একজন নতুন লোক দাঁড়িয়ে আছে। ছেলেটার বয়েস আঠারো কিংবা বড়জোর উনিশ হবে। কালোমত একটি ছেলে, এলোমেলো একমাথা কোঁকড়ানো চুল।

শেবালভ তো অবাক। জিজ্ঞেস করলেন, ‘তুমি এখেনে কী করচ, বাপু?’ ছেলেটি চুপ করে রইল।

চুকে বললেন, ‘ও দেখি দিব্যি আমার পাশে এসে দাঁড়িয়ে গেল। তা আমি ভাবলাম বুঝি দলে লতুন নোক নেয়া হয়েচে। রাইফেল লিয়ে এসে এখেনটায় দাঁড়াল।’

‘কে তুমি?’ শেবালভ চটে আবার প্রশ্ন করলেন।

‘আমি… আমি বেদে, লাল বেদে,’ ছেলেটি এবার উত্তর দিল।

‘ল-লাল বে-বে-দে?’ ওর মুখের দিকে তাকিয়ে শেবালভ প্রশ্ন করলেন। তারপর হঠাৎ হেসে উঠে বললেন, ‘কিন্তু তুমি তো সাবালক বেদে লও দেখি, তুমি তো বাচ্চা বেদে!’

ছেলেটা সেই থেকে রয়ে গেল আমাদের সঙ্গে। আর থেকে গেল ওর ‘বাচ্চা বেদে’ ডাকনামটাও।

সেই বাচ্চা বেদের আঘাত লেগেছিল বুকে। তামাটে মুখখানা ওর হয়ে গিয়েছিল বিবর্ণ, ঠোঁট দুটো শুকিয়ে গিয়েছিল আর কী এক অপরিচিত ভাষায় ও দ্রুত বিড়বিড় করে যাচ্ছিল।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

রণক্ষেত্রে (পর্ব-৫৯)

০৮:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫