০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

রণক্ষেত্রে (পর্ব-৮৪)

অষ্টম পরিচ্ছেদ
‘না-না, ও নিয়ে ব্যস্ত হয়ো না,’ বৃদ্ধও জিদ ধরে বলতে লাগল। আর হাঁকুপাঁকু করে গেলাসটা ঠেলে সরিয়ে দিতে গিয়ে উলটে ফেলল।
আমি আবার আগের জায়গায় গিয়ে বসলুম। বৃদ্ধ গিয়ে জানলার কাছে দাঁড়ালেন। তারপর জানলার ময়লা পরদাটা টেনে দিলেন।
‘কী হল?’ চুবুক বললেন।
গৃহকর্তা বলল, ‘ডাঁশমশা। জালিয়ে মারলে একেবারে। বাড়িটা নাবাল জমির ওপর কিনা। তাই ডাঁশমশায় থিকথিক করে।’
‘আপনে একাই থাকেন এখেনে?’ হঠাৎ প্রশ্ন করলেন চুবুক। ‘তাইলে ঘরের কোণে ওই আরেকটা বিছানা কী জন্যে?’ আঙুল দিয়ে মেঝের ওপর পাতা চটটা দেখিয়ে দিলেন এবার।
উত্তরের জন্যে অপেক্ষা না করেই পরক্ষণে উঠে পড়লেন চুবুক। তারপর জানলার পরদাটা টেনে সরিয়ে দিয়ে বাইরে মাথাটা ঝুঁকিয়ে দিলেন। আমিও উঠে পড়ে জানলার কাছে এলুম।
জানলা দিয়ে টিলা আর জঙ্গলের অনেকখানি দৃশ্য চোখে পড়ল। বাড়ি থেকে রাস্তাটা ঢেউ-খেলিয়ে উ’চুনিচু হতে-হতে দূরে চলে গেছে। আর সেই উ’চু-হয়ে-ওঠা দিগন্তে লাল-হয়ে-আসা আকাশের পটভূমিতে চার-চারটে ছুটন্ত বিন্দু আমাদের নজরে পড়ল।
‘ডাঁশমশা? না?’ রুক্ষভাবে চিৎকার করে চুবুক বৃদ্ধকে বললেন। তারপর লোকটার চুপসে-যাওয়া চেহারাটার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে যোগ করে দিলেন, ‘যা দেখছি তাতে বোঝা যাচ্ছে বুড়া নিজেই এটা ডাঁশমশা। চলি এস, বরিস!’
ছুটে নিচে নেমে চুবুক এক মুহূর্তের জন্যে থেমে একটা জঞ্জালের স্তূপে জ্বলন্ত দেশালাই-কাঠি একটা ছুড়ে দিলেন। জঞ্জালের স্তূপে পড়ে থাকা কাগজটায় আগুন ধরে উঠল, আর সেই আগুন ঘরের মেঝেয় ছড়ানো খড়ের দিকে এগিয়ে আসতে লাগল। আর মিনিট-খানেকের মধ্যেই জঞ্জালে-ভরা ঘরখানা দাউদাউ করে জ্বলে উঠত, যদি-না চুবুক হঠাৎ অন্যরকম মনস্থ করে পা দিয়ে মাড়িয়ে আগুনটা নিবিয়ে দিতেন। আমাকে টেনে নিয়ে দরজার দিকে এগোতে-এগোতে ত্রুটিস্বীকারের ভঙ্গিতে উনি বললেন:
‘আগুন না-দেয়াই ভালো। এ-সব তো পরে আমাদেরই সম্পত্তি হবে।’
জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

রণক্ষেত্রে (পর্ব-৮৪)

০৮:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫