০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

রবীন্দ্রনাথের শক্তি

  • Sarakhon Report
  • ১১:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • 290

আসাদ মান্নান

হঠাৎ রবীন্দ্রনাথ স্বপ্নে এসে গতকাল রাতে
আমাকে জড়িয়ে বুকে জানতে চান তাঁর অতি প্রিয়
প্রাণের সোনার বাংলা কেন আজ মলিন বদনে
সন্ন্যাসী বটের মূলে লালনের একতারা হাতে
সুরহীন বসে আছে ? কী এমন কষ্টে বেদনায়

এ বাংলার রূপসীরা নিরানন্দে বৈধব্যদশায়
দুঃসহ দহন জ্বালা জনে জনে ছড়িয়ে দিয়েছে:
পাহাড় ডিঙিয়ে সূর্য কেন রৌদ্রহীন ডুবে যাচ্ছে
আসমুদ্র অন্ধকারে জেগে ওঠা রক্তের বদ্বীপে–
মুক্তির মন্দিরে কেন শৃঙ্খলিত কুহুর আকাশ ?
তবে কী গভীর কোনো কুচক্রের উর্ণা জাল ফেলে
প্রাত্যহিক চর্চা থেকে দূরে ঠেলে সরিয়ে রেখেছ
অচল মুদ্রার মতো পরিত্যক্ত লোহার সিন্ধুকে!

আমাকে সরিয়ে যদি তোমাদের জীর্ণ আঙ্গিনায়
স্বাভাবিক সুখ-শান্তি-মুক্তি আসে, তবে তা-ই হোক;
ভীতিকর মুক্তানন্দে হবে কী নতুন কোনো গান!
গাইবে না প্রাণ খুলে সকলের প্রিয় এই গান —
ও আমার দেশের মাটি! তোমার পরে ঠেকাই মাথা…
এও এক দুঃস্বপ্ন বুঝি! হঠাৎ ঘুমের মধ্যে আমি
চিৎকার করে বলি — কবিদেব, বাংলার দোহাই
আপনার অভিমান থেকে যেন অন্ধ আলো পায়,
আমার সন্তান যেন চিরদিন গাইতে পারে:
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি;
আমি যেন চিরকাল গলা ছেড়ে উচ্চ স্বরে বলি:
রবীন্দ্রনাথের শক্তি মানুষের প্রতি তাঁর প্রেম–
আমাদের ভরসা তিনি দুঃসময়ে ঝড়ে ও ঝঞ্ঝায় ।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

রবীন্দ্রনাথের শক্তি

১১:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫