০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

  • Sarakhon Report
  • ০৭:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • 180

সারাক্ষণ ডেস্ক

সৌদি আরবের রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা।

জাতীয় পতাকা উত্তোলন শেষে তিনি দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মিশন উপ-প্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দই ছিল তার হৃদয়ের গভীর থেকে উৎসারিত। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল অত্যন্ত কূটনৈতিক ও কৌশলী।

তিনি বলেন, বঙ্গবন্ধু তার সাড়ে তিন বছরের শাসনকালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সব খাতে উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন।

মিশন উপ-প্রধান বলেন, বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এবং ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের স্মার্ট বাংলাদেশে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য প্রবাসীদের আহ্বান জানান।

দূতাবাসের কাউন্সিলর মো. বেলাল হোসেনের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে রিয়াদ প্রবাসীদের মধ্যে এম আর মাহবুব বক্তব্য দেন। এ সময় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

০৭:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪