০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

  • Sarakhon Report
  • ০৩:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • 149

জাফর আলম, কক্সবাজার :

কক্সবাজারে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত রয়েছে। কখনও ভারী, আবার কখনও মাঝারি ধরনের বৃষ্টির কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৪টি স্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন স্থানীয় বাসিন্দা ও অপর সাতজন রোহিঙ্গা।মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (১৯ জুন) সকাল পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।এর মধ্যে ৮ নম্বর ক্যাম্পে দুইজন, ৯ নম্বর ক্যাম্পে দুইজন, ১০ নম্বর ক্যাম্পে চারজন ও ১৪ নম্বর ক্যাম্পে একজনের মৃত্যু হয়েছে।১০ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)। ৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, মো. হোসেন (৫০), ও আনোয়ারা বেগম (১৮) ।৮ ও ১৪ নম্বর ক্যাম্পে নিহতদের নাম নিশ্চিত করতে পারেননি আরআরআরসি মো. মিজানুর রহমান।তিনি জানান, বুধবার সকাল ৬ টার দিকে ১০ নম্বর ক্যাম্পের বক্ল-সিতে পাহাড়ধসে মাটি চাপা পড়ে চারজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে চারজনের জনের মরদেহ উদ্ধার করে।মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৯ নম্বর ক্যাম্পের আই-৪ এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ওখানে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। ভোর ৪টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড়ধসে মারা যান আরও ৩ জন। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

০৩:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪