০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে আর কোনো বাধা নেই

অন্তর্বতী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আদালতের এই আদেশে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আপিল বিভাগের আদেশ

রাষ্ট্রপক্ষের শুনানি শেষে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। পরে চেম্বার জজ আদালত রবিবার এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেন। গত বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে লতিফ সিদ্দিকীর পক্ষে মনজুরুল আলম পান্না হাজির হন।

আদালতে উপস্থিত আইনজীবীরা

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, ফজলুর রহমান ও এম আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

পূর্ববর্তী সিদ্ধান্ত

এর আগে ঢাকার সিএমএম আদালত ও মহানগর দায়রা জজ আদালত লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নাকচ করেছিলেন। পরে তিনি হাইকোর্টে আবেদন করেন।

মামলার প্রেক্ষাপট

শাহবাগ থানায় করা ওই মামলায় গত ২৯ আগস্ট লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামিরা হলেন—শেখ হাফিজুর রহমান কার্জন, আবদুল্লাহ আল আমিন, কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম (বাবু), জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আবদুল্লাহিল কাইয়ূম।

অভিযোগের বিবরণ

অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে উপস্থিত থেকে লতিফ সিদ্দিকী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অন্তর্বতী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় ৭০–৮০ জন। পরে পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করে।

#লতিফ_সিদ্দিকী #জামিন #আপিল_বিভাগ #বাংলাদেশ_বিচারব্যবস্থা #সন্ত্রাসবিরোধী_আইন

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে আর কোনো বাধা নেই

০৭:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫