০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

লন্ডন-দিল্লির প্রেসক্রিপশনে দেশ চলবে না: ভিপি সাদিক

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশ আর লন্ডন বা দিল্লির নির্দেশে চলবে না। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের মানুষই—তাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও অধিকার অনুযায়ী।

সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র-যুব সমাবেশে সাদিক কায়েম বলেন, বিদেশে বসে নির্দেশনা দিয়ে বাংলাদেশ পরিচালনা সম্ভব নয়। দেশের নেতৃত্ব দিতে হলে দেশের মানুষের সঙ্গে থাকতে হবে, যোগ্যতা ও কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে।

তিনি অভিযোগ করেন, অতীতে দিল্লির দালালি ও ফ্যাসিবাদী রাজনীতি দেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যা আর মেনে নেওয়া হবে না।
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ না হলে ১৮ কোটি মানুষ প্রতিবাদে নামবে বলে সতর্ক করেন তিনি।
সাদিক দাবি করেন, জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্ম ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে এবং বিভিন্ন ছাত্রসংসদে ইনসাফপন্থীরা বিজয়ী হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের ম্যান্ডেটে তারা ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন।

#সিলেট #ছাত্ররাজনীতি #ভিপি_সাদিক #ইনসাফ #বাংলাদেশরাজনীতি

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

লন্ডন-দিল্লির প্রেসক্রিপশনে দেশ চলবে না: ভিপি সাদিক

০৬:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫