০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

শান্ত সমুদ্র

  • Sarakhon Report
  • ০৮:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • 251

 

শান্ত সমুদ্র

স্বদেশ রায়

সমুদ্র ঠিকই অনেক অনেক বেশি শান্ত হয় কোন এক গভীরতম

জল ও স্থলকে বুকে নিয়ে।

ওই সব শান্ত সমুদ্র বুঝতে দেয় না তার গভীরতা-

বুঝতে দেয় না বুকের ঢেউ এর ঝড়।

তারা হয়তো কখনও কখনও জম্ম নেয়

রাতের গভীরে, কখনও দিনকে রাতের মতো

এক নরম অথচ গাঢ় অন্ধকারে ঢেকে ফেলে।

মানুষেরা বার বার সমুদ্রের কাছে যায়

অথচ জানে না কত জল, কত ধন রত্ম

মিলে নাম তার সমুদ্র।

শুধু গন্ডুষ ভরে জল নেবে যদি

তাহলে সমুদ্রে কেন যাও, তালপুকুর তো যথেষ্ট ছিলো-

এও বোঝে কি মানুষ?

সমুদ্র চিনতে এ পৃথিবীর পথে কখনও কখনও

বালক বা বালিকা ফেলেছে তার পা-

এক পা, দু পা করে পৌঁছে গেছে বার বার সমুদ্রের কাছে –

দেখেছে বার বার উত্তাল সমুদ্র

দেখতে চায়নি শান্ত সমুদ্রকে

জানতে চায়নি ধ্যান গম্ভীর জম্মদাত্রীকে-

কখন ঢেকে ফেলে নরম গাঢ় অন্ধকার।

যেমন সে জানেনি কখনও কত বৃহত ছিলো

অন্ধকার মাতৃগর্ভ।

অথচ প্রতিদিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়েছে-

গর্ভজাত হয়ে ঢেউ এর পর ঢেউ তুলে।

তবুও কখনও কখনও গভীর রাত ডাকেনি যে

আয় আয় বলে শান্ত সমুদ্র পানে

এও সত্য নয়-

হয়তো বাতাস বলেনা

কান পাতো, কান পাতো-

শোন নীরব সমুদ্র ডাকিছে তোমারে-

যে ডাকের শরীর জুড়ে আছে

ব্রহ্মান্ডের সকল ক্ষমতার সকল কোমলতা

মাতৃগর্ভের নিশ্চিত বিশালতা।

ঢেউ নয়, ক্ষয় নয়, কেবলই মাতৃগর্ভ শান্ত সমুদ্র

পৃথিবীর চির কাঙ্খিত-

এ জানিবে কবে, কবে, অন্ধকার ও আলো

চোখের মনিতে এসে কবে এক হয়ে যাবে?

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

শান্ত সমুদ্র

০৮:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

 

শান্ত সমুদ্র

স্বদেশ রায়

সমুদ্র ঠিকই অনেক অনেক বেশি শান্ত হয় কোন এক গভীরতম

জল ও স্থলকে বুকে নিয়ে।

ওই সব শান্ত সমুদ্র বুঝতে দেয় না তার গভীরতা-

বুঝতে দেয় না বুকের ঢেউ এর ঝড়।

তারা হয়তো কখনও কখনও জম্ম নেয়

রাতের গভীরে, কখনও দিনকে রাতের মতো

এক নরম অথচ গাঢ় অন্ধকারে ঢেকে ফেলে।

মানুষেরা বার বার সমুদ্রের কাছে যায়

অথচ জানে না কত জল, কত ধন রত্ম

মিলে নাম তার সমুদ্র।

শুধু গন্ডুষ ভরে জল নেবে যদি

তাহলে সমুদ্রে কেন যাও, তালপুকুর তো যথেষ্ট ছিলো-

এও বোঝে কি মানুষ?

সমুদ্র চিনতে এ পৃথিবীর পথে কখনও কখনও

বালক বা বালিকা ফেলেছে তার পা-

এক পা, দু পা করে পৌঁছে গেছে বার বার সমুদ্রের কাছে –

দেখেছে বার বার উত্তাল সমুদ্র

দেখতে চায়নি শান্ত সমুদ্রকে

জানতে চায়নি ধ্যান গম্ভীর জম্মদাত্রীকে-

কখন ঢেকে ফেলে নরম গাঢ় অন্ধকার।

যেমন সে জানেনি কখনও কত বৃহত ছিলো

অন্ধকার মাতৃগর্ভ।

অথচ প্রতিদিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়েছে-

গর্ভজাত হয়ে ঢেউ এর পর ঢেউ তুলে।

তবুও কখনও কখনও গভীর রাত ডাকেনি যে

আয় আয় বলে শান্ত সমুদ্র পানে

এও সত্য নয়-

হয়তো বাতাস বলেনা

কান পাতো, কান পাতো-

শোন নীরব সমুদ্র ডাকিছে তোমারে-

যে ডাকের শরীর জুড়ে আছে

ব্রহ্মান্ডের সকল ক্ষমতার সকল কোমলতা

মাতৃগর্ভের নিশ্চিত বিশালতা।

ঢেউ নয়, ক্ষয় নয়, কেবলই মাতৃগর্ভ শান্ত সমুদ্র

পৃথিবীর চির কাঙ্খিত-

এ জানিবে কবে, কবে, অন্ধকার ও আলো

চোখের মনিতে এসে কবে এক হয়ে যাবে?