০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা, বগুড়া ও বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধে জনভোগান্তি

টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রাজধানী ঢাকা ছাড়াও বগুড়া ও বরিশালে মঙ্গলবার শিক্ষার্থীদের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

রাজধানীতে সায়েন্স ল্যাব থেকে বিক্ষোভ

সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে মিরপুর সড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই কর্মসূচির কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধে অংশ নেয় ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ প্রায় ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে একদল শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে এবং অন্য একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে অগ্রসর হয়।

পরীক্ষার প্রশ্ন ও আবহাওয়া নিয়ে ক্ষোভ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে ভুল ছিল। বাকি প্রশ্নগুলোও অত্যন্ত কঠিন হওয়ায় অনেক পরীক্ষার্থী সমস্যায় পড়েছেন। তাদের ভাষ্য, প্রশ্নের মান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন ছিল।

এ ছাড়া তারা বলেন, প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ পথে পড়ে গেছেন, আবার অনেকের প্রবেশপত্র বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীদের দাবি, এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সাইন্সল্যাবে অবরোধ | চ্যানেল এস

ভিসি চত্বরে পুলিশি বাধা

সায়েন্স ল্যাব থেকে বিক্ষোভকারীরা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে গেলে পুলিশ তাদের বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে বাধা দেয়। বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হলে তারা নীলক্ষেত থেকে টিএসসিমুখী সড়কে অবস্থান নেন। ওই এলাকায়ও পুলিশ মোতায়েন ছিল।

অন্যদিকে, উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা সকাল থেকেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তারা জানান।

বগুড়ায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বগুড়ায় বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাসচিবের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সাতমাথা এলাকা থেকে শুরু হওয়া মিছিল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বরিশালে মহাসড়ক অবরোধ

বরিশালে দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেন নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা, বগুড়া ও বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা, বগুড়া ও বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধে জনভোগান্তি

০৪:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬