০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ চায় ডিকেসিসিআই, ঋণপ্রবাহে বেসরকারি খাতের সংকট

শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার কমানো এবং জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিকেসিসিআই)। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণপ্রবাহ মাত্র ৫ শতাংশে নেমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের সংগঠনটি।

শনিবার রাজধানীর মতিঝিলে ডিকেসিসিআই অডিটোরিয়ামে ‘২০২৬ অর্থবছরের অর্ধবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: রাজস্ব, মুদ্রানীতি ও বেসরকারি খাতের প্রত্যাশার প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এসব বিষয় তুলে ধরেন ডিকেসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সুদের হার ও বিনিয়োগ নিয়ে উদ্বেগ

বেসরকারি খাতের প্রত্যাশা তুলে ধরে তাসকিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সুদের হার ধীরে ধীরে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন। সম্প্রতি সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট কমানো হলেও ব্যবসা-বাণিজ্যের জন্য আরও সহনীয় অর্থায়ন পরিবেশ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি ৫ হাজার কোটি টাকার ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি উদ্যোগের (সিএমএসএমই) সহায়তা প্যাকেজ কার্যকরভাবে বাস্তবায়ন এবং স্বচ্ছতার সঙ্গে তা পর্যবেক্ষণের আহ্বান জানান, যাতে প্রকৃত উৎপাদনশীল উদ্যোক্তারা সহজে অর্থায়ন পান।

ব্যাংকিং খাতে সুশাসনের তাগিদ

ডিকেসিসিআই সভাপতি ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ কমানো, আর্থিক খাতের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যবসায়িক আস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব দেন। তার মতে, এসব উদ্যোগ দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি জানান, সরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি যেখানে ২৫ দশমিক ৯ শতাংশ, সেখানে বেসরকারি খাতে তা মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। এই ব্যবধান বেসরকারি খাতের অর্থায়ন পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

সিএমএসএমই খাতেও ঋণপ্রবাহ কম

সিএমএসএমই খাতে ঋণপ্রবাহের বাস্তব হার ১৬ দশমিক ৮ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২৫ শতাংশ। একই সময়ে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এ খাতে খেলাপি ঋণের হার বেড়ে ২৪ দশমিক ১ শতাংশ হয়েছে বলে জানান তাসকিন আহমেদ।

তিনি জামানতনির্ভর ঋণের পরিবর্তে ডিজিটাল ক্রেডিট স্কোরিং ব্যবস্থা চালু এবং সাশ্রয়ী দামে যন্ত্রপাতি কেনার জন্য বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেন।

জ্বালানি সংকট মোকাবিলায় প্রস্তাব

শিল্পের জ্বালানি সংকট মোকাবিলায় ডিকেসিসিআই ছোট ও প্রান্তিক কৃষকদের সৌরচালিত সেচে বিনিয়োগের জন্য কম সুদের ঋণ দেওয়ার প্রস্তাব করেছে। পাশাপাশি বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা করে ভর্তুকির চাপ কমানো, জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে সমুদ্রভাগে গ্যাস অনুসন্ধান জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব অর্থনীতির চাপ

তাসকিন আহমেদ বলেন, ২০২৬ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ হতে পারে। বাণিজ্য প্রতিবন্ধকতা, মধ্যপ্রাচ্যের সংকট, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, তেলের দাম বৃদ্ধি এবং পণ্য পরিবহনের খরচ দ্বিগুণ হয়ে যাওয়ায় বৈশ্বিক বাণিজ্যও চাপের মুখে রয়েছে।

ব্যবসা সহজ করতে কোম্পানি নিবন্ধন ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্নের জন্য ডিজিটাল ব্যবস্থা, চামড়া, জুতা ও হোম টেক্সটাইল খাতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা আরও তিন বছর বাড়ানো এবং নতুন ১০টি খাতকে শুল্কমুক্ত সুবিধার আওতায় আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া কর ব্যবস্থাপনায় অটোমেশন দ্রুত করা, কাস্টমস ছাড়পত্রের প্রক্রিয়া ত্বরান্বিত এবং এলডিসি উত্তরণের আগে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের ওপরও গুরুত্ব দেন ডিকেসিসিআই সভাপতি।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ চায় ডিকেসিসিআই, ঋণপ্রবাহে বেসরকারি খাতের সংকট

০৭:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬