০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

শীতের বিদায়, বৃষ্টি শেষে বাড়বে গরম

  • Sarakhon Report
  • ০৫:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • 321

নিজস্ব প্রতিবেদক

এখন ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহ চলছে। শীত যাই যাই করছে। আর এর মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে হালকা শীত শীত অনুভূত হচ্ছে।

দেশের ৮ বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে আজ থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি কেটে যাওয়ার পর রাতের তাপমাত্রা কমার আভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা।

এ অবস্থা আরো একদিন থাকতে পারে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা এরপর বেড়ে যাবে।

“শনিবারের পর আর বৃষ্টি থাকবে না৷ আজকে একটু তাপমাত্রা কম আছে, সেটা বাড়বে,” বলেন এক আবহাওয়াবিদ। তিনি বলেন, “কালকের (শনিবার) পর আর বৃষ্টি থাকবে না৷ গরম পরার এখনো অনেক দেরি আছে। আজকে একটু তাপমাত্রা কম আছে, সেটা বাড়বে।”

বৃহস্পতিবার রাতে বৃষ্টি ঝরেছে দেশের বিভিন্ন অঞ্চলে। সকালেও রাজধানীর মেঘলা আকাশ থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এসময় আবাহওয়া খানিকটা ঠাণ্ডা থাকলেও পরক্ষণেই রোদের দেখা মেলে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

এর বাইরে মাদারীপুর, সিলেট, সাতক্ষীরা, কিশোরগঞ্জের নিকলি, ময়মনসিংহসহ বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হয়েছে।

এদিন দেশের সর্বনিম্ন ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চাঁদপুরে।

আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারা দেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা কমবে

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

শীতের বিদায়, বৃষ্টি শেষে বাড়বে গরম

০৫:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪