০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

শেখ হাসিনার মৃত্যুদণ্ড

উচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) এক রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। গত বছরের জুলাই-আগস্টের সহিংস গণঅভ্যুত্থানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছিল; সেই সময় সংঘটিত অপরাধের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়।

সাজা ঘোষণা করতে গিয়ে ট্রাইব্যুনাল আরেকটি অভিযোগে তাকে মৃত্যুপযর্ন্ত কারাদণ্ডও দিয়েছে, যা আলাদা একটি দণ্ড হিসেবে কার্যকর হবে।

ঢাকায় সকাল থেকেই কড়া নিরাপত্তা ছিল, কারণ আদালত হাসিনা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করতে যাচ্ছিল। আদালতকক্ষে ছিল অতিরিক্ত পুলিশ, র‌্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি।

এই রায় ঘোষণা করেন তিন সদস্যের ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

#Bangladesh #Politics #CourtVerdict

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

শেখ হাসিনার মৃত্যুদণ্ড

০৩:২০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫