০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি

শেরপুর জেলার মতো বন্যা আরও হতে পারে : ফারুক ই আজম

  • Sarakhon Report
  • ০৩:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • 159

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, শেরপুর জেলার মতো এই ধরণের বন্যা আরও হতে পারে। এ জন্য আগাম ধারণা নিয়ে কর্মকর্তাদের সেভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

উপদেষ্টা বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন নির্দেশনা দেন।

দুর্যোগ পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের সবাইকে সমন্বয় করে একসাথে কাজ করার নির্দেশ দেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, স্থানীয় অভিজ্ঞতার আলোকে সবাইকে নিয়ে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে টেকসই কর্মপন্থা নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে।

চলতি মাসের শুরুর দিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শেরপুর জেলায় কৃষি, মৎস্য, গবাদিপশুর ক্ষয়ক্ষতিসহ রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, নদী ভাঙ্গন, বাঁধ, ঘর-বাড়ি, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে প্রায় হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জেলার বন্যার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে পুনর্বাসন প্রয়োজনীয়তা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

       -বাসস

জনপ্রিয় সংবাদ

হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে

শেরপুর জেলার মতো বন্যা আরও হতে পারে : ফারুক ই আজম

০৩:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪