০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

  • Sarakhon Report
  • ০৪:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 159

২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় পুরো বিশ্বে প্রাণ হারিয়েছেন ৫৪ জন সাংবাদিক৷ সাংবাদিক নিহতের তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে৷ শীর্ষে রয়েছে ফিলিস্তিন৷ সেখানে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ১৮ জন সাংবাদিক৷

অর্থাৎ সারা বিশ্বের মোট নিহত সাংবাদিকের এক তৃতীয়াংশই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন৷

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি৷ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় গাজার পরই আছে পাকিস্তানের নাম৷ সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷

তালিকার পরের নাম দুইটি হলো বাংলাদেশ ও মেক্সিকো৷ উভয় দেশে পাঁচজন করে সাংবাদিক নিহত হন৷

সারাবিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন৷ জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন৷ পাশাপাশি, ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন৷ নতুন করে এই তালিকায় এ বছর চার জন অন্তর্ভুক্ত হয়েছে৷

ফিলিস্তিনে নিহত সবচেয়ে বেশি

আরএসএফের এই বার্ষিক প্রতিবেদনে ১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য যুক্ত করা হয়৷ এতে মন্তব্য করা হয়েছে, ‘‘ফিলিস্তিন এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ৷ গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি৷” নিহতদের এক তৃতীয়াংশই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন৷

আরএসএফের এই বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বছর ১৮ জন সাংবাদিকের প্রাণহানির সঙ্গে ইসরায়েলের সরাসরি সংযোগ রয়েছে৷ তাদের মধ্যে ১৬ জন গাজায় ও দুই জন লেবাননে নিহত হন৷

সংগঠনটি জানায় ২০২৩ সালের অক্টোবরে গাজার সংঘাত শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৪৫ জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷ তাদের মধ্যে ৩৫ জন সংবাদ সংগ্রহের সময় নিহত হন৷ প্রতিবেদনে এই হত্যাযজ্ঞকে ‘‘নজিরবিহীন রক্তস্নান” হিসেবে অভিহিত করা হয়৷

মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) পৃথক এক প্রতিবেদনে জানায় ২০২৪ সালে বিশ্বজুড়ে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের অর্ধেকের বেশি গাজায় প্রাণ হারান৷ আইএফজে ও আরএসএফের তথ্য সংগ্রহ প্রক্রিয়া ভিন্ন থাকায় নিহতের সংখ্যায় তারতম্য দেখা দিয়েছে৷

ইসরায়েল জ্ঞাতসারে সাংবাদিকদের ওপর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে৷ তবে তারা স্বীকার করেছে, সামরিক লক্ষ্যবস্তুর ওপর বিমানহামলা চালানোর সময় কয়েকজন সাংবাদিক নিহত হয়ে থাকতে পারে৷ বুধবার ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মারসার সংবাদ সম্মেলনে এসব তথ্যের সত্যতা অস্বীকার করেন৷

ডিডাব্লিউ ডটকম

জনপ্রিয় সংবাদ

হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

০৪:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪