০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি

সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বিভাগজুড়ে আতঙ্ক

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। নতুন এই মৃত্যুর ঘটনায় বিভাগজুড়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩ জন রোগী। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৫ জন সন্দেহভাজন হাম রোগী।

শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ শীর্ষক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

একদিনে চার শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে রয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবুল মিয়ার ১০ মাস বয়সী ছেলে আবিদ। এছাড়া সিলেট সদর উপজেলার শাহপরান থানার রফিকুল ইসলামের ১৫ মাস বয়সী ছেলে আরাবি আহমদও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু | মোহনা টিভি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফারুক মিয়ার পাঁচ মাস বয়সী ছেলে নাফি ইসলাম এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ছয় মাস বয়সী ছেলে নিলয় রায়ও একই সময়ে মৃত্যুবরণ করেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সবাই হাম বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল।

হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪৩ রোগীর মধ্যে ১৪ জন করে ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন ৫৮ জন রোগী।

সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

বাড়ছে উদ্বেগ

ক্রমাগত শিশু মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগজুড়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসাসেবা নিয়েও দেখা দিয়েছে বাড়তি চাপ।

চলতি বছরজুড়ে বিভাগে হাম ও রুবেলা পরিস্থিতি নিয়ে একাধিকবার সতর্কতা জারি করা হলেও আক্রান্তের সংখ্যা কমছে না। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে

সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বিভাগজুড়ে আতঙ্ক

০২:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬