০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি

সেনাবাহিনীর আশ্বাসে দুই দিন পর আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছেড়ে দিয়েছেন শ্রমিকেরা

  • Sarakhon Report
  • ০২:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • 161

আশুলিয়া শিল্পাঞ্চলের এক কারখানা (ফাইল ছবি)

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা বার্ডস গ্রুপের কারখানার শ্রমিকেরা দুই দিন পর সেনাবাহিনীর আশ্বাসে মহাসড়ক ছেড়ে দিয়েছেন।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সমস্যা সমাধানে কারখানার মালিককে শ্রমিকদের সামনে হাজির করার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান নেন।

বকেয়া বেতন পরিশোধের দাবিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।

শ্রমিকেরা জানান, আশুলিয়ার বার্ডস গ্রুপের কারখানা লে-অফ ঘোষণা করে মঙ্গলবার শ্রমিকদের পাওনা পরিশোধের কথা জানায় মালিক পক্ষ। শ্রমিকেরা মঙ্গলবার সকালে কারখানার সামনে এসে দেখেন, কারখানা ফটকে পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধিসংক্রান্ত একটি নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে বকেয়া পাওনার দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বুধবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের আশ্বাস দিলে তারা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

এদিকে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ প্ররোচনা এবং সেনাবাহিনী ও র‍্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ।

ভয়েস অব আমেরিকা বাংলা

জনপ্রিয় সংবাদ

হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে

সেনাবাহিনীর আশ্বাসে দুই দিন পর আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছেড়ে দিয়েছেন শ্রমিকেরা

০২:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪